বিদ্যুৎ বিল বেশী, হাসুয়া নিয়ে মিটার রিডারের উপর হামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে এক গ্রাহক হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর হামলা চালিয়েছেন। বলে অভিযোগ উঠেছে।  নগরের কয়েরদাঁড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ বিল বেশি আসে—এমন অভিযোগ এনে গ্রাহক বাবুল আক্তার (৪৫) হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর হামলা করেন। তাঁর বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে নেসকো।

 

আহত মিটার রিডারের নাম সালাউদ্দিন আল সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩–এর অধীন কাজ করেন। তাঁর বাড়ি নগরের আমবাগান মহল্লায়।

সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতি মাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। তাঁর অভিযোগ, তাঁকে বাড়তি বিল দেওয়া হয়। গত মাসে তিনি নেসকো কার্যালয়েও এসেছিলেন। যাচাই করে দেখা গেছে, তাঁর বিল ঠিকই দেওয়া হয়েছে।সালাউদ্দিন আল সবুজ বলেন, গতকাল বিকেলে বাবুলের বাড়ির মিটারের রিডিং তুলতে গেলে তিনি বাধা দেন। সরকারি কাজে বাধা না দিতে অনুরোধ করলে তিনি গালিগালাজ করেন। নিষেধ করলে তিনি স্যান্ডেল খুলে তাঁকে (সালাউদ্দিন) মারেন। আত্মরক্ষায় তিনি ধাক্কা দিলে বাবুল পড়ে যান। পরে তিনি হাঁসুয়া নিয়ে আক্রমণ করেন। সালাউদ্দিন হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে একটি আঙুল কেটে যায়।

আশপাশের লোকজন সালাউদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর রাতে নগরের বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বাবুল আক্তারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও যোগাড় করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রামীণ ব্যাংকের তিন শাখারন নথিপত্র পুড়ল আগুনে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর সোমবার রাতে বরগুনার আমতলী, কুড়িগ্রাম শহরের ও চট্টগ্রামের আনোয়ারায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংক দুটির শাখায় আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় আগুনে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে গেছে।

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় রাত ৩টার দিকে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ ব্যাংকের কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ব্যাংক ব্যবস্থাপক জানান, আগুন কয়েক মিনিটের মধ্যে নিভে যাওয়ায় ভেতরের মালামালের ক্ষতি হয়নি।
এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। মধ্যরাতে কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকার গ্রামীণ ব্যাংকের বারান্দায় অগ্নিসংযোগ করা হয়েছে। তবে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি।আমতলীর ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে।

চট্টগ্রামে নাশকতা ঠেকাতে জামায়াতের বাইক র‌্যালি, লাঠি হাতে এনসিপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে রাতে লাঠি হাতে পাহারা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই দাবিতে সকালে মোটরসাইকেল র‌্যালি করেছে জামায়াতে ইসলামী। দলগুলোর নেতারা জানিয়েছেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বহদ্দারহাট থেকে মোটরসাইকেল র‌্যালি শুরু হয়। জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র‌্যালি করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দুই র‌্যালি থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
র‌্যালি শেষে নগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি বললেন, কোনো নিষিদ্ধ সংগঠনকে আমরা প্রকাশ্য তৎপরতা চালাতে দিতে পারি না। তাদের রাজনীতি করতে হলে আগে আইনিভাবে মোকাবিলা করুক। আইন যদি তাদের অনুমতি দেয় আমরা রাজপথে তাদের স্বাগত জানাব। এর আগ পর্যন্ত আমরা দলমত-নির্বিশেষে পতিত স্বৈরাচারকে প্রতিহত করব।


তিনি আরও বললেন, আওয়ামী লীগ অতীতেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এখন আবার মানুষ হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।র‌্যালিতে নগর যুব বিভাগের সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সোমবার রাত ১১টার দিকে লাঠিসোঁটা হাতে এনসিপির একদল নেতা-কর্মী নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে এক তরুণকে আটক করে মারধর করেন তারা। একপর্যায়ে মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। পরে তারা মিছিল বের করেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বেও রাতে মিছিল হয়।

মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে দলীয় সিদ্ধান্তে নেতা-কর্মীরা রাতে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে নগরীতে মোটরসাইকেল র‌্যালি করেছে এনসিপির যুব বিভাগ।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ