এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র কার্যলয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। ভাঙ্গুড়া উপজেলা ও ভাঙ্গুড়া পৌর বিএনপি’র আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক এর নেতৃত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ নুরুল ইসলাম বরাত, মোঃ আবু হেনা মোস্তফা কামাল রেজা, মো: আলতাব হোসেন খাঁন, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, যুব দলের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম টিটু, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েক মো: আবু সায়েম, সাবেক কৃষক দলের সভাপতি মো: হুমায়ন আহম্মেদ, বিএনপির নেতা মোঃ মতিউর রহমান,খান মরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান খোকন, দিলপাশার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন,আসন্ন দিলপাশার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন, দিলপাশার ইউনিয়ন এর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রাঃ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ পিন্টু এছাড়া ছাত্রদল, যুবদল, কৃষকদল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পার্টি অফিসের আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং সামাজিক সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।












