আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক

মোঃ রফিকুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আম্পায়ারের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় মেজাজ দেখালেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। 

আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিতেই ক্ষেপে যান হারমানপ্রিত কৌর। শুরুতে এক হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে।

এরপর আম্পায়ারের দিকে আগুনে দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। 

এখানেই শেষ নয়। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে ভারতীয় অধিনায়ক কিছু বলতে থাকলেন। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি দেখালেন ‘থামস আপ।’

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে নির্ধারণী খেলায় এমন নাটকীয় ঘটনা ঘটে।

এদিন আগে ব্যাট করে ফারজানা হক পিংকির (১০৭) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাব-৭ এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারিয়ে জয় তুলে নেয় র‌্যাব-৭ টিম। গতকাল শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ এর সদর দপ্তরের সংরক্ষিত নিজস্ব একটি খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ, ফারুক মুনির সহ র‌্যাব-৭ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাচ শুরুর প্রথমার্ধে র‌্যাব-৭ টিমের খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। র‌্যাব-৭ টিম এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে প্রেস ক্লাব টিম। এমন সময় প্রেস ক্লাব টিমের খেলোয়াড়ের চমৎকার শটে ১-১ গোলে সমতায় ফেরান। শেষ মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। খেলায় জয় পেতে দুই দলই মরিয়া হয়ে উঠে। ঠিক সেই সময় দুর্দান্ত গতিতে আরও দুটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে র‌্যাব-৭ টিম। এরপর রেফারির শেষ বাঁশির সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে উঠে র‌্যাব-৭ শিবির।

প্রীতি ম্যাচে র‌্যাব-৭ টিমের পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি গোল এবং অপস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। আর প্রেস ক্লাব টিমের পক্ষে একটি করে ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং র‌্যাব-৭ এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ মাস ব্যাপী বাগানবাজার


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদ ও বীরদের স্মরণে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ মাস ব্যাপী ফটিকছড়ি উপজেলার আওতাধীন বাগানবাজার ১নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মুহাম্মদ এনামের সার্বিক তত্ত্ববধানে। বাগান বাজার ১নং ইউনিয়ন বিএনপির সদস্য মুহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে

২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী হাসানের পরিচালনায় গজারিয়া টাইগার একতা সংঘের উদ্যোগে চলমান খেলা কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও ফটিকছড়ি উপজেলা যুবদলের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন হায়দার বিপ্লব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের প্রচার সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন খাঁন।

খেলার উদ্বোধক বক্তব্য হেয়াকো জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র পরিচালক সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ জাহিদুল আলম মাসুম খন্দকার। এতে আরও বক্তব্য রাখেন ফটিকছটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ হানজালা, হেয়াকো জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র এমডি মুহাম্মদ আতিকুর ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাজিম, হেয়াকো বনানী ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম,

মহানগর যুবদল নেতা সালেহ আহমদ খোকন, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা মুনির হোসাইন আবির, চট্টগ্রাম সদরঘাট থানাধীন ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতী প্রমুখ।
এতে বক্তারা বলেন, ক্রীড়া প্রেমী ও শুভাকাক্সিক্ষ হিসেবে আমরা প্রত্যেকে জাতি হিসেবে গর্বিত নাগরিক। কেনা এমনি একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি ২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অতিগুরুত্বপূর্ণ অভিভাবকের দায়িত্বটি নিজের কাঁদে তুলে নিয়েছিলেন। বিধায় বাংলাদেশের তরুণ এবং ছাত্র যুবক ভাইদের নিয়ে আজ আমরা একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বৈসম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে অনুপ্রেরণিত হচ্ছি। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের সবার অঙ্গীকার থাকবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। জুলাই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় অনুষ্ঠান শুরুতে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ