চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু, ওসিসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে সাবেক দুদকের কর্মকর্তা পু‌লিশ হেফাজতে মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার ওসি ও ও‌সি তদন্ত, দুই এএসআই সহ ৯ জনের বিরুদ্ধে মামলা ক‌রেছেন নিহত দুদক কর্মকর্তা মোহাম্মদ শ‌হিদুল্লাহর স্ত্রী।
মামলায় অ‌ভিযুক্তরা হলেন- ও‌সি খায়রুল ইসলাম, এএসআই মোঃ ইউসুফ, এএসআই সো‌হেল রানা,প‌রিদর্শক (তদন্ত) মোঃ মবিনুল হক, শহীদুল্লাহর প্রতিবেশি এস এম আসাদুজ্জামান, জ‌সিম উ‌দ্দিন, মোঃ লিটন,রনি আক্তার তা‌নিয়া, ক‌লি আক্তার।
সোমবার (১৬ অ‌ক্টোব‌র) বাদির অ‌ভিযোগ শুনে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা মাম‌লা‌টি গ্রহন ক‌রে আদেশের জন্য রাখেন।

 

মামলার বাদী‌নি ফয়‌জিয়া জানান,আ‌মি স্বামী হত্যার বিচার চাইছি আদালতের কাছে,আদালত আমার কথা শুনেছেন। আশা কর‌ছি আদালত ভালো কিছু আদেশ দিবেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবো।
বাদীর আইনজী‌বী এড. রেজাউল ক‌রিম চৌধুরী বলেন,পু‌লিশ হেফাজতে নির্যাতনের অ‌ভি‌যোগে ও‌সি,ও‌সি তদন্তসহ দুইজন এএসআইসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আদালত মামলা‌টি গ্রহন করে আদেশের জন্য রেখেছেন।
রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী এড. আবদুর রশীদ বলেন, সাবেক দুদক কর্মকর্তা শ‌হিদুল্লাহ পুলিশ হেফাজতে মারা গে‌ছেন বাদী‌নি অ‌ভি‌যোগ ক‌রেছেন । এই মামলায় তদন্ত রি‌পোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবো না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।রিটকারীর বক্তব্য, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকেনা। যার কারণে সংসদ সদস্যদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়া স্থগিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এরই মধ্যে তফসিল জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলার শুরুতেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট দায়ের হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ