হত্যা মামলায় উচ্চ আদালতের ভুয়া জামিননামা প্রদর্শন ৩ আসামী গ্রেফতার।

ইনছান আলী ঝিনাইদহ প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শৈলকুপার উপজেলার মিনগ্রামের মৃত আইজাল বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম টেবি, টুকু বিশ্বাসের ছেলে জুমারত বিশ্বাস ও ইয়াকুব শেখের ছেলে নায়েব আলী। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান,

শৈলকুপার রিপন হত্যা মামলার আসামী শহরের কালিকাপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়,

গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপক্ষরা ইউপি সদস্য ও আ’লীগ নেতা রিপনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর দিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে শৈলকুপা হত্যা মামলা দায়ের করেন।

গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশে ৪ ডিসেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু আসামীরা ওই তারিখে নিম্ন আদালতে হাজির না হয়েছে হাইকোর্ট থেকে নেওয়া একটি ভুয়া জামিননামা থানায় জমা দেয়। সেখানে বলা হয়েছে ২৮ নভেম্বর তারা আদালত থেকে জামিন নিয়েছে যা সম্পুর্ণ ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এদিকে মামলার অন্য আসামীরা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৬ জনকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। আটককের বিষয়টি জানাজানি হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যাওয়া আসামীরা পালিয়ে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার, রয়েছে ১৬ মামলার আসামিও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার ৭ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানা এলাকার পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। এরা হলেন- মো. ইব্রাহিম ইদ্রিস ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্ছু (৩৫) এবং মো. রাসেল (২৮)।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, একটি বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলাযুক্ত কুড়াল, একটি স্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল এবং একটি কাঠের হাতলযুক্ত ১৬ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার আসামিদের মধ্যে মো. ইব্রাহিম ইদ্রিসের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানায় ১৪টি এবং পাঁচলাইশ মডেল থানায় ২টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন। এছাড়া অন্য আসামি মো. রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ