চট্টগ্রামে খবরের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন।

এম মনির চৌধুরী রানা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে জমকালো আয়োজনে দৈনিক খবরের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নগরীর আসকারদিঘীর পাড়ে কর্ণফুলী টাওয়ারের পঞ্চম তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এ সময় এম রেজাউল করিম চৌধুরী বলেন, ” দৈনিক খবরের কাগজ ” পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে আর ও আগে। আজ পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্বোধন হতে যাচ্ছে। এমন একটা দিনে উদ্বোধন হচ্ছে, আজ ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমাদের আবেগ, আমাদের স্মৃতির একটি দিন। আমরা জানি, অতীতে শত শত পত্রিকা প্রকাশিত হয়েছে। কিন্তু অনেকেই টিকে থাকতে পারেনি। তার কারণ হলো পত্রিকায় প্রকাশিত খবরের ওপর মানুষের আগে যে আস্থা ছিল, এখন তা অনেকাংশে খর্ব হয়েছে।

স্বাধীনতার আগের সময়ে যদি আমরা ফিরে যাই, ওই সময় পত্রিকার পাতায় ছাপানো খবর বা সম্পাদকীয় পড়ে মানুষ উদ্বুদ্ধ হতো। তিনি বলেন, ‘আপনারা জানেন মুসাফির, দরবারে জহুর, আবুল মনসুর আহমেদের কলাম, আবদুল গাফফার চৌধুরীর কলাম পড়ে মানুষ স্বাধীনতা সংগ্রামে নিজেদের আত্মনিয়োগ করেছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের জন্য এ লেখাগুলো মানুষকে প্রস্তুত করে রেখেছিল। দেশ স্বাধীন হবার পর ও কিন্তু এ দেশকে পুনর্গঠনের লক্ষ্যে এ কাগজগুলো যথেষ্ঠ অবদান রেখেছে।

এখনো অবদান রেখে যাচ্ছে। যারা অবদান রাখছে, ওই পত্রিকাগুলোই এখনো টিকে আছে। মানুষের মনের ভাষা বুঝতে হবে, হৃদয়ের ভাষা বুঝতে হবে। মানুষ কী চায়, মানুষের অধিকারের কথা যে কাগজগুলোতে উঠে আসবে, বিভিন্ন সমস্যার কথা যে কাগজগুলো সত্যিকারভাবে তুলে ধরবে, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরবে, সমাজকে সত্যিকারভাবে দিকনির্দেশনা দিচ্ছে এবং সমাজকে আলোর পথে ধাবিত করছে সে কাগজগুলোই কিন্তু টিকে থাকবে।

আমি বলতে চাই, সুন্দর, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, মানুষ ও দেশের কথা বললে খবরের কাগজ পত্রিকাটিও টিকে থাকবে। জনগণের মনে স্থান করে নিতে পারবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, ‘আমি চাই খবরের কাগজ মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে। মানুষের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে।

খবরের কাগজের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘আজ একটি মহান দিনে খবরের কাগজ পত্রিকার চট্টগ্রাম অফিসের যাত্রা শুরু হলো। পত্রিকাটি শুরু থেকে ব্যতিক্রম। যেভাবে মুক্তচিন্তার কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, সেভাবেই এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। চট্টগ্রামে একঝাঁক তরুণ সাংবাদিকের হাতে পত্রিকাটি পথ হারাবে না কোনো দিন।

ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পত্রিকাটি। মানুষের জন্য সুফল বয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আবু জাফর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আবদুল মান্নান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর আবু হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব ও নুর মোস্তফা টিনু, আওয়ামী লীগ নেতা শরফুদ্দীন চৌধুরী রাজু, সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক মোস্তাফিজুর রাহমান, ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরো প্রধান শিমুল নজরুল, বাংলাদেশ প্রতিদিনের আঞ্চলিক সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সেলিম জাবেদ, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, ডেইলি সান পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান নুর উদ্দিন মিলন, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিহাদ, আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন রুবায়েত, বেদারুল ইসলাম বেদার, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সবুজে-সৌন্দর্যে বদলে গেল অক্সিজেন চত্বর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম: দীর্ঘদিনের অযত্ন ও অব্যবস্থাপনার চিত্র পেছনে ফেলে নান্দনিক সৌন্দর্যে নতুন রূপ পেয়েছে নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন চত্বর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চত্বরটি সাজানো হয়েছে সবুজ গাছপালা, ফুল ও সৌন্দর্যবর্ধনমূলক বিভিন্ন উপকরণে।

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ হিসেবে পরিচিত অক্সিজেন মোড়। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচলে ব্যস্ত এই এলাকার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। চত্বরের মাঝের অংশে বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের গাছ লাগানোর পাশাপাশি নান্দনিক নকশায় সাজানো হয়েছে পুরো এলাকা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ ও নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সড়ক ডিভাইডারে সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অক্সিজেন চত্বরও পেয়েছে নতুন নান্দনিক রূপ।

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সবুজায়নের আওতায় এনে নাগরিকদের জন্য সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, শুধু সৌন্দর্যবর্ধন নয়, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতা পেলে চট্টগ্রামকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব হবে।

নগরবাসীর প্রত্যাশা, সৌন্দর্যবর্ধনের পাশাপাশি অক্সিজেন চত্বরের সবুজায়ন ও পরিচ্ছন্নতা নিয়মিতভাবে সংরক্ষণ করা হবে। ফলে ব্যস্ততম এই মোড়টি ভবিষ্যতে নগরীর অন্যতম নান্দনিক ও সবুজ স্থান হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

চট্টগ্রাম ওয়াসার ঘাড়ে ঝুলছে ১৫ হাজার ৯৫৪ কোটি টাকা ঋণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রাম বিভাগীয় শহরে পানি সরবরাহ সহ সম্পর্কিত আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তবে কুপরিচালনা, সীমাহীন অপচয় ও মেগা প্রকল্পের বড় ঋণের বলির পাঁঠা হচ্ছেন সাধারণ নাগরিকরা।

চট্টগ্রাম নগরে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নামে নেওয়া প্রায় ১৬ হাজার কোটি টাকার বিশাল ঋণের ভার এবার চাপতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার এক লাখ গ্রাহকের কাঁধে। দফায় দফায় দাম বাড়িয়েও ব্যাংক ও বিদেশি সংস্থার ঋণের কিস্তি মেটাতে পারছে না তারা; অথচ পানির অপচয় বা ‘সিস্টেম লস’ না কমিয়ে পানির মূল্যবৃদ্ধির অজুহাত খুঁজছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম ওয়াসার নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেল, বর্তমানে সংস্থাটির ঘাড়ে ঝুলছে ৬ হাজার ৬৬৯ কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ। ৯টি প্রকল্প বাস্তবায়নে সরকার ও বিদেশি সাহায্য সংস্থার কাছ থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। এর ওপর চলমান তিন প্রকল্প বাস্তবায়নে আরও ৯ হাজার ২৮৫ কোটি টাকা ঋণ শোধ করতে হবে। এর মধ্যে ফ্রান্সের উন্নয়ন সহায়তা সংস্থা এএফডিকে ১ হাজার ৮৭২ কোটি ১৩ লাখ, বিশ্বব্যাংককে ৩ হাজার ২৬৮ কোটি ৭২ লাখ ও জাপানের সাহায্য সংস্থা জাইকাকে ৪ হাজার ১৪৪ কোটি ২৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। এ হিসাবে ওয়াসার মোট ঋণের দায় প্রায় ১৫ হাজার ৯৫৪ কোটি টাকা।

এদিকে ২০২১-২২ অর্থবছর থেকে তিনটি প্রকল্পের ঋণ শোধ করতে শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত শোধ হয়েছে মাত্র ৮৯ কোটি ১৪ লাখ টাকা। গড়ে প্রতি বছর ২২ কোটি টাকা করে শোধ করছে তারা।অন্যদিকে গত অর্থবছরে ওয়াসা আয় করেছে ৩৩৭ কোটি টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ৩০২ কোটি টাকা। ফলে নিজস্ব আয়ে ঋণ পরিশোধ দুঃসাধ্য হয়ে পড়েছে। ঋণের সুদ ও কিস্তি পরিশোধের চাপ সামাল দিতে সংস্থাটির রাজস্ব বিভাগ থেকে পানির দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসায় আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য দাম দিতে হয় ১৮ টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে যা ৩৭ টাকা। ২০০৯ সালে আবাসিক গ্রাহকদের দিতে হতো ৫ টাকা ৪১ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের ১৫ টাকা ৩২ পয়সা। এই এক দশকে চারবার পানির দাম বাড়িয়েছে ওয়াসা। এর মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে এক লাফে দাম বাড়ানো হয়েছিল ৩৮ শতাংশ। সবশেষ গত ১ আগস্ট ওয়াসার বোর্ড সভায় পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব ওঠে। এটি পাস হলে আরও বেশি দামে পানি কিনতে হবে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের।

খোঁজে নিয়ে জানা গেল, নগরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এসব ঋণে বাস্তবায়ন হচ্ছে ১২টি মেগা প্রকল্প। আর শেষ পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার এক লাখ গ্রাহককেই চুকাতে হবে বিশাল এই ঋণের দায়। যার ৯৩ শতাংশই সাধারণ আবাসিক গ্রাহক।

পানি ও পয়ঃনিষ্কাশন বিশেষজ্ঞদের অভিযোগ, কয়েক বছর পরপর দাম বাড়ালেও সংস্থাটির ‘সিস্টেম লস’ কমাতে তেমন কোনো তৎপরতা নেই। খোদ ওয়াসার নথি অনুযায়ী, তাদের সিস্টেম লস প্রায় ২০ শতাংশ।
চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তা বলেন, ওয়াসার যে বিশাল ঋণের বোঝা, তা সরকারের সহায়তা ছাড়া শোধ করা সম্ভব নয়। এজন্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হবে।

এ ছাড়া সিস্টেম লস কমাতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পানি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম বলেছেন, ওয়াসা সিস্টেম লস এক অঙ্কে নামিয়ে আনুক। এরপর গণশুনানির মাধ্যমে দাম বাড়াতে পারে। সিস্টেম লস না কমিয়ে দাম বাড়ানো অযৌক্তিক। দাম বাড়ানোর ক্ষেত্রে ট্যারিফ কমিশন গঠনেরও সুপারিশ তার।

জানা গেছে, ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেট অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে ১৮ হাজার ১৮১ কোটি লিটার পানি উৎপাদন করেছিল চট্টগ্রাম ওয়াসা। এই পানি উৎপাদনে ব্যয় হয়েছিল ২৫১ কোটি ৬৮ লাখ টাকা, অর্থাৎ প্রতি হাজার লিটারে ১৩ টাকা। তবে পরিচালন ব্যয় যোগ করলে মোট খরচ দাঁড়ায় ৩০০ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি হাজার লিটারে পরিচালন ব্যয়সহ মোট খরচ সাড়ে ১৬ টাকা।

উৎপাদিত পানির ১৯ দশমিক ৭৮ শতাংশ বা ৩ হাজার ৫৯৭ কোটি লিটার পানিই ‘সিস্টেম লস’-এ হাওয়া হয়ে যায়। এর ফলে প্রতি হাজার লিটার পানি উৎপাদনের পেছনে ওয়াসার খরচ ঠেকে ২১ টাকায়। এ হিসাবে ওয়াসা প্রতি হাজার লিটারে আবাসিকে লোকসান দিচ্ছে ৩ টাকা। বাণিজ্যিকে মুনাফা করছে ১৬ টাকা। সব মিলিয়ে সিস্টেম লসে ওয়াসার বার্ষিক আর্থিক ক্ষতি ৬৪ কোটি ৭৪ লাখ টাকা।

বিশ্বব্যাংকের মানদণ্ড (দৈনিক জনপ্রতি ১০০ লিটার) অনুযায়ী, চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন গড়ে ৯ কোটি ৮৬ লাখ লিটার পানি সিস্টেমে নষ্ট করছে। সিস্টেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারলে ওই একই পরিমাণ পানি দিয়ে চট্টগ্রাম নগরের আরও প্রায় ৯ লাখ ৮৬ হাজার নাগরিককে অনায়াসে নিরবচ্ছিন্ন সুপেয় পানির আওতায় আনা সম্ভব।

এদিকে পানি বিক্রি থেকে চট্টগ্রাম ওয়াসার গত অর্থবছরে আয় ২৯৩ কোটি টাকা। প্রস্তাবিত ৫ শতাংশ মূল্যবৃদ্ধি কার্যকর হলে সংস্থাটির বার্ষিক আয় বেড়ে দাঁড়াবে প্রায় ৩০৮ কোটি ৩৩ লাখ টাকায়। ৪ দশমিক ৪৯ শতাংশ সিস্টেম লস কমালে দাম না বাড়িয়েও এই টাকা বাড়তি রাজস্ব আয় হতে পারে ওয়াসার।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ