সাভারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আকতার হোসাইন সাভার প্রতিনিধি:

ঢাকা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার ( ৭ই ফেব্রুয়ারী ) সকালে কোন্ডা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) এর মাননীয় সাংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন আরিফ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবউদ্দিন ভূইয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান শান্ত, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হাসান, ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমান, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূরনবী ভুঁইয়া। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে মোঃ নূরনবী ভুঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে একমাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভুঁইয়া, সোলায়মান, রোমান মিয়া প্রমুখ।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূরনবী ভূঁইয়া বলেন, বেদখল হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সংস্কার কাজ শেষে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করা হবে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে শিশুরা ছিল স্বাস্থ্যঝুঁকিতে।

রাঙ্গাবালী এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর চর হেয়ার ও চর আগারা এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে হলে দিতে হবে চাঁদা। এমন অভিযোগ উঠেছে মো. শাহজালাল মীরের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, বৈধভাবে ইজারা নেওয়া চরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা নাদিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ