বিএনপি’কে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী।

ঢাকা অফিস:

রাজনীতি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপি’কে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় তিনি এ পরামর্শ দেন। বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে তাদের দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুজে পাওয়া যায় না বিএনপি’র সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। যৌথ সভায় প্রারম্ভিক বক্তব্যে জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি নিয়ে জানান, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজকে গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিঃসঙ্কোচে মেনে নিয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানটা আমাদের শত্রুতার জন্য অনেকের উর্বর ক্ষেত্র। বঙ্গোপসাগর, সেন্টমার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেক বাজপাখির রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সাফল্যের দিকে নিয়ে গেছেন।

এ সময় দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতির নির্দেশনার কথা জানান সড়ক পরিবহণমন্ত্রী।
তিনি বলেন, মেয়াদীত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরী। বিভাগীয় দায়িত্ব প্রাপ্তরা সব শাখা গুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের সংগ্রামী পথচলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৬৮ হাজার গ্রাম, ৫৬ হাজার বর্গমাইল মানচিত্রের বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গৌরবময়” সাফল্যের দ্বারপ্রান্তে ইতিহাসের পাতায়’ অংশীদারিত্বে সংগ্রামী ইতিহাস। ১৯৮০ সালের ১৯ আগস্ট’ কাজী সিরাজ প্রকাশ সাংবাদিক সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন প্রথম কমিটি গঠন এবং পরবর্তী দ্বিতীয় পর্যায়ে ১৯৮৫ সালের- ১৯ আগস্ট’ কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের কমিটি গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যাত্রা শুরু হয়। বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রতিমন্ত্রী নেতৃত্বে রয়েছেন। বিভিন্ন সময়ে সহ -বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে” নেতৃত্ব দিতে গিয়ে ইতিহাসের

এক ভয়ানক অধ্যায়ের মধ্যে দিয়ে কঠিন ‘ক্রান্তিকাল দুঃসময় পার করেছিলাম দীর্ঘ ১৭টি বছর। রাজনৈতিক প্রতিহিংসার বলীয়ান মামলার স্তুুপের নিচে নিষ্পেষিত ছিলেন দেশনেত্রী সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া, স্বৈরাচারী মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক সরকারের বৈষম্যহীন প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল

সভাপতি ও ছাত্রদলের সাবেক সোনালী ফসল মরহুম শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, আমি চট্টগ্রামের সাজ্জাদ হোসেন খাঁনসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবন। বহু নেতৃবৃন্দ দূর্বিসহ জীবনযাপন করতে হয়েছে জেলহাজতে। প্রতিনিয়ত স্বৈরাচারিনী পালিয়ে যাওয়া’ হাসিনার লেলিয়ে দেওয়া তৎকালীন সময়ে ঘাতকদের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের প্রশিক্ষিত প্রোডাকশন” জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শতশত সৈনিকরা।

তারপরও দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে প্রিয় মাতৃভূমির দিকে তাকিয়ে সত্যনিষ্ঠ কর্তব্যপরায়ণ যে কেউ বলবে.. সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোঁওয়াবার নয়। আর এই যে মাথা না নোঁওয়ানোর শিক্ষা’ এই শিক্ষাই জাতীয়তাবাদী শক্তিকে দিয়ে গেছেন স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান “বীর উত্তম। আজ এই সুন্দর গণতন্ত্রিক একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করবো কাজ গড়বো দেশ- সাবার আগে’ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শহীদ জিয়ার উত্তরসূরী- বৈষম্যহীন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাণ’ তারেক রহমান। পিতার নীতি করছে লালন- দেশের জন্য শহীদ জিয়ার সুখ ছিল মন’ মাটি মানুষের দুঃখ বুঝতে” হেঁটেছেন জিয়া মেঘ পথ- দোল খাওয়া ধানের শীষে’ জিয়ার স্বপ্ন আছে মিশে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এ মহানায়কের নাম। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের পাথেয়। তাঁরই আদর্শের পতাকাতলে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, ঐক্যবদ্ধ সংগঠনে, ঐক্যবদ্ধ দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।

আজকের এই দিনে কেন্দ্রীয় কমিটি ও দেশের প্রতিটি মহানগর, জেলা, থানা, ওয়ার্ড, ইউনিটের এবং বিশেষ করে আমার বন্দর নগরী চট্টগ্রাম মহানগরের প্রশাসনিক এবং সাংগঠনিক মিলে ৪৭ টি ওয়ার্ড, ১৫ থানার সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণকে জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণঢালা জিয়ায়ী শুভেচ্ছা। লেখক- আহ্বায়ক কমিটি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম মহানগর, সহ-প্রচার সম্পাদক-জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম।

জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো দুই জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছে । শুধু নরসিংদী কারাগার থেকেই পালিয়েছেন ৮২৬ জন। ১৬৬ জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। আজ ১৮ আগস্ট মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান,২০২৪ সালের আগস্ট মাসে পালিয়ে গিয়েছিলেন মোট ২ হাজার ২৪৭ জন বন্দি। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারে খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। দেশের ৬০টি জেলা কারাগার এবং ১৫টি সেন্ট্রাল কারাগারে ধারণক্ষমতা ৪৫ হাজার। কিন্তু বন্দির সংখ্যা থাকে দ্বিগুণ। আজকেও বন্দির সংখ্যা ৯৮ হাজার।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। কারাগারগুলোতে চিকিৎসকের ঘাটতি রয়েছে। এখন পর্যন্ত ১২২ জন বন্দি কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ২০২৫ সালে ১৮৭ বন্দির মৃত্যু হয়েছে। আর এ বছর এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

তিনি বলেন, কোনো কারারক্ষী যদি মাদক সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ে তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।কারা মহাপরিদর্শক জানান, বাংলাদেশ জেল নাম বদল করে কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ