মৌলভীবাজার:

ছিনতাইকৃত সিএনজিসহ ৪ জন আটক।

তিমির বনিক মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ এক অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা এবং নগদ অর্থসহ ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের থেকে ছিনতাইকৃত একটি সিএনজি এবং নগদ ২৪,৭০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৩রা মার্চ) দুপুরে বড়লেখা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান জানান।

শনিবার (২রা মার্চ) রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা উপজেলার চন্ডীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা উপজেলার জিয়ানগরের আব্দুল মান্নান এর ছেলে ইমন আহমেদ (১৮) নুরুল হকের ছেলে ইমরান আহমেদ (১৯) আব্দুল মালিক এর ছেলে এমরান আহমেদ (২৪) এবং ইসবর আলীর ছেলে জসীম উদ্দিন (২৮)।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, রোববার বিকেলে আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আসামিগণ ঘটনার সাথে জড়িত থাকার মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমানিক সাড়ে ৬টার দিকে বড়লেখা উপজেলার রাতিরপুল এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজি চালক মোঃ আব্দুস শহীদকে মারধর করে তার সিএনজি চালিত অটোরিক্সা, ব্যবহৃত মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে তাকে হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় মামলা দায়ের এর পর পুলিশ অভিযানে তৎপর হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বলাৎকার করে লক্ষ টাকা জরিমানা গুনতে রাজি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাজিরা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইলিয়াস খানের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় এক জামায়াত নেতাসহ মাতব্বরদের নেতৃত্বে সালিশ বৈঠকের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি রফা-দফা বা আপস-মীমাংসা করার অভিযোগ পাওয়া গেছে। 

গত  বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে জয়নগর আয়তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নির্যাতন করা হয়। প্রাথমিকভাবে ভুক্তভোগীর বাবা সুবিচারের দাবিতে কিছু কঠোর শর্ত দেয়।

১২ আগস্ট বুধবার সন্ধ্যায় জয়নগর মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজ মাঠে সালিশ বৈঠক বসে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের উপস্থিতিতে এক লাখ টাকার বিনিময়ে মামলা না করার শর্তে ভুক্তভোগীর বাবার কাছ থেকে লিখিত কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলে তিনি অভিযোগ অভিযোগ উঠে।
এ বিষয়ে ওই শিশুর বাবা গণমাধ্যমকে জানান, আমি প্রথমে কোনো আর্থিক আপসে রাজি ছিলাম না, সঠিক বিচার চেয়েছিলাম। তবে স্থানীয় মাতব্বর ও আমার আত্মীয়দের চাপে এক লাখ টাকার বিনিময়ে লিখিত কাগজে স্বাক্ষর দিতে বাধ্য হই।

সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার, রয়েছে ১৬ মামলার আসামিও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার ৭ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানা এলাকার পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। এরা হলেন- মো. ইব্রাহিম ইদ্রিস ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্ছু (৩৫) এবং মো. রাসেল (২৮)।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, একটি বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলাযুক্ত কুড়াল, একটি স্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল এবং একটি কাঠের হাতলযুক্ত ১৬ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার আসামিদের মধ্যে মো. ইব্রাহিম ইদ্রিসের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানায় ১৪টি এবং পাঁচলাইশ মডেল থানায় ২টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন। এছাড়া অন্য আসামি মো. রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ