দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারী পাড়া শাহ্ সূফী আব্দুল বারী শাহ (র:) নূরানী ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারী পাড়া শাহ্ সূফী আব্দুল বারী শাহ (র:) নূরানী ও ফোরকানিয়া মাদ্রাসার ৩য় বার্ষিক সভা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ আল ফারুক চৌধুরীর সঞ্চালনায় এবং আলহাজ্ব সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিকা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনু, বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ মহিউদ্দিন শাহজাহান, ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, চট্টগ্রাম বিমান শ্রমিক লীগের সাবেক সভাপতি এ এফ এম দিদারুল আলম চৌধুরী, মাহবুব উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, বদিউল আলম, সাবেক মেম্বার ফজলুল কবির জাহাঙ্গীর, মেম্বার শফিউল আলম, ইউনিয়ন যুবলীগ আহŸায়ক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ বাহাউদ্দিন চৌধুরী সহ প্রমুখ। মাদ্রাসার বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল কুরআন তেলোয়াত, হামদ্ নাত ও কেরাত প্রতিযোগিতা। অতিথিবৃন্দ মেধাবী ছাত্র/ছাত্রী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর খ জোনের সাংগঠনিক সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অত্র জোনের আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সংলাপ ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। চট্টগ্রাম মহানগর ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী এডভোকেট কুতুবউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং কেন্দ্রীয় সম্মানিত সদস্য যথাক্রমে মো. আলী, মীর শফিউল আলম নিজাম, কাজী নিজাম উদ্দিন, মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জান আশরাফ, ফজলুর হক ফজু ও নাসির উদ্দীন সহ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয়কারী মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, শামশুল ইসলাম, বদিউর রহমান, ওমর ফারুক, আক্তার মিঞা, ফোরকান, মোকসুদুল আলম, সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ সাজ্জাদ।

উত্তর জেলা ছাত্রদল নেতার অসুস্থ শিশু কন্যার খোঁজ খবর নিলেন দলের নেতৃবৃন্দ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক ও হাটহাজারী থানার অন্তর্গত” বুড়িচর ১৫ নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইফতেখারুল আলম সায়েমের অসুস্থ শিশু কন্যা তোহফানূর এর খোঁজ খবর নিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য’ ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ- প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন,

নগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জাবেদ ওমর, ছাত্রদল নেতা মনির হোসাইন আবির, ১৫
নং বুড়িচর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইরফান, শহরের সদরঘাট ইসলামীয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতি‌ সহ-স্থানীয় বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ