মৌলভীবাজার:

রিকিয়াশন সম্প্রদায়ের মিলনমেলা অনুষ্ঠিত।

তিমির বনিক মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিকিয়াসন সম্প্রদায়ের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ই এপ্রিল) উপজেলার ভাড়াউড়া চা বাগানে বালিশিরা ভ্যালী রিকিয়াশন সম্প্রদায়ের আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রিকিয়াসন সম্প্রদায়ের মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কমলগঞ্জের আলিনগর চা বাগান থেকে আসা রিকিয়াসন সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ মনুহর রিকিয়াসন বলেন, ‘সারাদেশে প্রায় দশ হাজার রিকিয়াসন সমাজের লোকজন বসবাস করে। আমরা রিকিয়াসন সমাজের সবাই কৈশবমুনির গুত্রের। আমাদের সবাই কৈশব মুনির পূজা অর্চনা করে থাকি। প্রতিবছরই আমরা এই মিলনমেলার আয়োজন করে থাকি। একেকবার একেকভ্যালীতে এই মিলনমেলা হয়। এবছর আমাদের অনুষ্ঠান ভাড়াউড়া চা বাগানে। এখানে কৈশব মুনির প্রতিমা স্থাপন করা হয়েছে। দিনব্যাপী, পূজা অর্চনা, যজ্ঞানুষ্ঠান, আলোচনাসভা, খাওয়া দাওয়াসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার বির্সজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মিঠুন রিকিয়াসন বলেন,‌ ‌‘অতন্ত্য আনন্দ ও শ্রদ্ধার সহিত আমরা রিকিয়াশন সমাজের সবাই এক সাথে মিলন সভার আয়োজনের মধ্য দিয়ে গোত্র প্রবর সহিত শ্রীশ্রী কৈশব মুনির যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রিকিয়াসন সমাজের সবাই একত্রিত হবার সুযোগ তৈরি হয়। আমাদের ধর্মীয় রীতিনীতি সম্পর্কেও জানতে পারছি।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্ব বাকলিয়ায় গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাটস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পরিষদের মুহাম্মদ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসেন সোহেল, প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলাম, অর্থ সম্পাদক সারওয়ার আলম, ব্যবসায়ী এমদাদুল হক রায়হান, ব্যবসায়ী মোক্তার আহমদ, গণমাধ্যমকর্মী মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পরে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার উত্তরোত্তর সাফল্য, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায়


শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ