চট্টগ্রামস্থ ভোলা জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামস্থ ভোলাবাসির কল্যাণে প্রতিষ্ঠিত ভোলা জেলা সমিতি – চট্টগ্রাম দীর্ঘ দুই যুগের বেশি সময় পেরিয়ে আজ একটি আদর্শ সামাজিক সংগঠনের পূর্ণতা অর্জন করেছে। এ সংগঠনটি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এমন কি স্থানীয় চট্টগ্রাম মহানগরবাসির হৃদয়ের ভালোবাসাও অর্জন করেছে। এ সংগঠন অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিবছর মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল এর আয়োজন করে থাকে। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। ৩ এপ্রিল, ২০২৪ খ্রি বন্দরনগরী চট্টগ্রাম এর জুবিলী রোডস্থ ঐতিহ্যবাহী হোটেল সাফিনা লি. এ মনোরম পরিবেশে এই ঐতিহ্যবাহী সংগঠনটি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ জেড এম ফারুক মহোদয় এর সভাপতিত্বে মাহে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর প্রানবন্ত সঞ্চালনায় মুল্যবান বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী মিলন, কেন্দ্রীয় উপদেষ্টা মো. ইউনুছ সওদাগর, কেন্দ্রীয় উপদেষ্টা জয়নাল আবেদীন বাবলু, রেয়াজুদ্দীন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রায়হান, যুগ্মসম্পাদক সাংবাদিক কিরণ শর্মা, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক মো. শহিদুল্লাহ, ৪ নং অঞ্চলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. সেলিম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মাস্টার , মো. কাঞ্চন হাওলাদার, মো. নজরুল ইসলাম দুলাল, লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুয়েল রানা, মো. সালাম, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিন্টু সওদাগর ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল তালুকদার। সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মনজুর মোর্শেদ মাহমুদ স্যারের সদ্যপ্রয়াত সহধর্মিণী মরহুমা সুরাইয়া বেগম ও সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ মরহুম জহুর আহমেদ সওদাগর, মরহুম শাহে আলম, সাবেক অর্থ সম্পাদক শাহে আলম হাওলাদার, মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হাওলাদার, মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মরহুম আবদুস সাত্তার, মরহুম মফিজুল ইসলামসহ প্রয়াত সকলের এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া- প্রার্থনা করা হয়।
চট্টগ্রামস্থ ভোলাবাসি, চট্টগ্রামবাসি, সর্বোপরি মুসলিম উম্মাহ ও বিশ্ববাসির শান্তি ও কল্যাণ কামনা করে
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দ্বীনে কামেল হযরত মাওলানা মো. আবুল কাশেম। সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দসহ আজীবন সদস্য ও সাধারণ সদস্য বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ হতে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায়


শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা নতুন পরিচালনা কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া, কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহিলা স্কুল অ্যান্ড কলেজের সামনে, আব্দুস সোবাহানের বাড়ি দিদারুল মেনশন, গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা (হেফজখান ও এতিমখানা) পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী (হেফজখানা ও এতিমখানা) প্রধান শিক্ষক মাওলানা মো. মফিদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার সভায় সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটি পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে মুহাম্মদ মুরশেদুল আলমকে সভাপতি, মুহাম্মদ সাঈদ হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক ও মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলামকে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত কমিটি উক্ত গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা) পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ