দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা গাজীরহাট বাজারে উপজেলা আইবিডব্লিউএফ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আই.বি.ডব্লিউ.এফ এর সেক্রেটারী এহছানুল হকের সভাপতিত্বে ব্যবসায়ী উন্নতির মাধ্যমে মানবতার কল্যাণ ও স্রষ্টার সন্তুষ্টি এ স্লোগানকে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শেখ জামশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাও. নুরুল আফসার মোর্তজা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার, আব্দুর গফ্ফার প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙে গেছে। ধ্বংসের পথে ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরে ৩৬ সদস্য বিশিষ্ট গাজীরহাট বাজার কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব রমজান আলী সভাপতি, রবিউল ইসলামকে সেক্রেটারী, আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক, শাহজাহান আলী প্রচার সম্পাদক, রাশিদুল ইসলাম অর্থ সম্পাদক, সোহাগ সরদার দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাদক একটি সামাজিক ব্যাধি, যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক একটি সামাজিক ব্যাধি। দেশের প্রাণশক্তি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও ইভটিজিংবিরোধী জাগরণ র‌্যালি’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে দৃঢ়, সুস্পষ্ট ও অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ মেম্বার, বিশিষ্ট ব্যাংকার ও মাদক-ইভটিজিং প্রতিরোধ কমিটির স্থানীয় কর্মকর্তা মো. নুরুন্নবী, উত্তর জেলা বিএনপি নেতা সাফায়েতুল ইসলাম সাবাল, মো. সাজু, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য শাহজাহান তালুকদার এবং সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর দৌলা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মামুন উদ্দীন, হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসেন এবং বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী এরফান উদ্দীন।এর আগে মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক জাগরণ র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পাবনার চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ পাবনার চাটমোহর এ ডিলারের টিনশেড এই ঘর ভেঙ্গে ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে।

সরকারি সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৯ নভেম্বর দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে।খবর পেয়ে চাটমোহর উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিল মেসার্স প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর চালিয়ে সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট এক হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুদ রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ডিলার প্রবীর কুমার পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পর মাইকিং করে যারা সার নিয়ে গেছে, তাদের তা ফেরৎ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ