চট্টগ্রামে সাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রোববার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার খবর বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে গত ১৯ বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে অভিযান চালিয়ে সাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. করিমকে গ্রেফতার করেছিল র‌্যাব-৭। গ্রেফতার চারজন হলেন- মো.বাদশা (৩৬), মো. তৈয়ব (৪০), মো. নাঈম (২৭) এবং মো. ইমু (২৮)।
র‌্যাব জানায়, নিহত ভিকটিম মো. সাকিব (১৮) চট্টগ্রাম নগরীর কালা বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। ভিকটিমের সাথে প্রতিবেশী করিমের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ৫ আগস্ট রাতে বাসা থেকে ডেকে ওই এলাকার আমিনের দোকানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০ জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এরপর ৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়। পরে সাকিবের মা ফিরোজা বেগম বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের আকবরশাহে দুটি এলজিসহ গ্রেফতার -১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকায় দুটি দেশীয় তৈরি এলজি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন ওমর ফারুক (৪২)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরণ, এএসআই মেজবাহ উদ্দিনসহ একটি দল চেকপোস্ট-৪৪-এ দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা (নং-১১) করা হয়েছে।

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম মো. সোবহান (৩০)। তিনি ওই এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম ও জুহারা বেগমের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৯টি মামলা আছে।

এদিকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)। বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানালেন, রাতে খাবার শেষে সোবহান ঘরের বাইরে বের হন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাদের বাড়ির দরজা বাইরে থেকে আটকে দিয়ে সোবহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি রোকসানা আক্তার জানিয়েছেন, গত ৩ নভেম্বর রাতেও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির গেট ও দরজায় কোপ দিয়ে ভাঙচুর করে। সোবহান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তার ভাই মোহাম্মদ বাদশা।

এর আগে তক্তারপুল এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে গত বছরের ২৫ জুলাই মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিদের অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে সোবহানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ বলছে, এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, ওই এলাকায় মাদক কারবারিদের কয়েকটি পক্ষ সক্রিয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই তক্তারপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ