রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার
(১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখা। ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড.মো.খায়রুল আনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব আলী, প্রভাষক মো. সুলতান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল বাসিস সেক্রেটারী মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোতিষ চন্দ্র রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রাথমিক স্তরের জেলা সেক্রেটারী মো. আব্দুল্লাহ প্রমূখ। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের কর্মী, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদল।বুধবার ১১ নভেম্বর রাত ৮ টার দিকে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম এর নেতৃত্বে মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ ও মশাল মিছিল কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মশাল মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও মোহাম্মদ ইফতু নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এর আগে দুপুরে একই আইডি থেকে অবরোধের বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছিল। এতে তিনি উল্লেখ করেছেন, ৫ আগস্ট পরবর্তীতে প্রথমবারের মতো বোয়ালখালী যুবলীগ ছাত্রলীগের অবরোধ ও মশাল মিছিল। ভিডিওটিতে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রলীগের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ও জান মালের ক্ষয়ক্ষতি রোধে দিনভর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এছাড়া বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতার ব্যানারে অবরোধের নামে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় মোটর সাইকেল মিছিল করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একটি ভিডিও ফেসবুকে দেখেছি। এতে এটি বোয়ালখালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ