সিভাসু’কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে’- নবনিযুক্ত উপাচার্য

সিভাসু’কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে’- নবনিযুক্ত উপাচার্য

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-কে দেশের সেরা কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। উপাচার্য বলেন, আমার লক্ষ্য সিভাসু’কে দেশের সেরা কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। এজন্য সকলকে যার যার অবস্থান থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সিভাসু’র ঢাকাস্থ টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার, হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইস্ড ক্যাম্পাস এবং কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারের অসমাপ্ত কাজসমূহ দ্রুত সমাপ্ত করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সিভাসু’র নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে উপাচার্য জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে উপাচার্য প্রথমে শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে সিভাসু’র নবনিযুক্ত উপাচার্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৪ এ বিশ্ববিদ্যালয়ের এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের শিক্ষক এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান চার বছরের জন্য সিভাসু’র উপাচার্য পদে নিয়োগ পান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল’ হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) রাতে চসিক প্রশাসকের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের ২৫ মে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে হাসপাতালটিতে ১৯ চিকিৎসক ও ৯ নার্স পদায়ন করেছেন। বর্তমানে সেখানে মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিকস, গাইনিসহ বিভিন্ন বিভাগের আউটডোর সেবা চালু রয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে এখন হাসপাতালটি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০০ শয্যার পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে।

বুধবার রাতে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিন্টো রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। হাসপাতালটি পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে নগরের সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে সরকারি চিকিৎসাসেবা পাবেন।এ ছাড়া চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য একটি হাসপাতাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসায় একটি ট্রমা সেন্টার স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।

২০২৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ রাখা হয় এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য এর চিকিৎসাসেবা উন্মুক্ত করা হয়।

মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রতে ভূমিকা ধর্মীয় প্রতিষ্ঠান: প্রশাসক শাহাদাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শুক্রবার (১৩ নভেম্বর) মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় হযরত পীর আলী শাহ জামে মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া আনন্দ ও সৌভাগ্যের বিষয়। চট্টগ্রাম সিটি করপোরেশন মসজিদের উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে।
প্রশাসক আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নগরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করে মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ