ঠাকুরগাঁও গড়েয়ায় বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে তালগাছ চারা দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের ৬ হাজার বীজ রোপণ করা হয়েছে।গড়েয়া গুঞ্জরগড় এলাকায় প্রায় দুই কিলোমিটার নদীর দুপাশে শনিবার দুপুরে এই বীজ রোপণ চলে।ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট স্পোর্টিং ক্লাব এর আয়োজনে বীজগুলো রোপণ করে ক্লাবের সদস্যরা।

ক্লাবের আহ্বায়ক মো. শাফি আল আসাদ বলেন, দেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছেন। সবচেয়ে বেশি মারা যান গ্রাম অঞ্চলে। কৃষকেরা মাঠে কাজ করার সময় এই দুর্যোগের শিকার হন। সেই সঙ্গে প্রতি বছর অনেক গবাদিপশু মারা যায়। তালগাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে বীজ রোপণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে ক্লাবের ৪০ সদস্যকে নিয়ে তালের বীজ রোপণ করা হচ্ছে বলে জানান শাফি আল আসাদ।

মাটির ক্ষয় রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই জানিয়ে গড়েয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মানুরাম বর্মন বলেন, তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের অংশ। তালগাছের কাণ্ডের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে গাছটির সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমাদের যাঁর যাঁর জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে

এই সময় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন রেনু বলেন, তালের বীজ বা অন্যান্য বীজ তুলে দিন আমাদের হাতে। সবাই মিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজসহ বা অন্যান্য গাছের চারা রোপণ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কক্সবাজারের  মহেশখালী  এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিএনইই) অনুমোদন দিয়েছে সরকার।

১২ নভেম্বর বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩ তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মাদক একটি সামাজিক ব্যাধি, যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক একটি সামাজিক ব্যাধি। দেশের প্রাণশক্তি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও ইভটিজিংবিরোধী জাগরণ র‌্যালি’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে দৃঢ়, সুস্পষ্ট ও অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ মেম্বার, বিশিষ্ট ব্যাংকার ও মাদক-ইভটিজিং প্রতিরোধ কমিটির স্থানীয় কর্মকর্তা মো. নুরুন্নবী, উত্তর জেলা বিএনপি নেতা সাফায়েতুল ইসলাম সাবাল, মো. সাজু, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য শাহজাহান তালুকদার এবং সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর দৌলা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মামুন উদ্দীন, হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসেন এবং বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী এরফান উদ্দীন।এর আগে মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক জাগরণ র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ