চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নির্দিষ্ট সময়ে দুটি ছাত্রবাস না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
এদিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন জানান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাস খুলে দেওয়ার কথা দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু তিনি কথা রাখেননি। আমাদের কষ্ট দেখছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাওয়া-আসায় চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করে ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চবির হীরকজয়ন্তীর সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী উৎসব সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

হীরকজয়ন্তী অনুষ্ঠান সুশৃঙ্খল, সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সভায় আলোচনা হয়। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, ডিনবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা, জাদুঘরের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, পুলিশ, রেলওয়ে পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চিফ মেডিকেল অফিসার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, হীরকজয়ন্তী আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপস্থিত সকলে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শের মাধ্যমে হীরকজয়ন্তী অনুষ্ঠান সফল করার পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে হীরকজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন:উপাচার্য

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর, সমৃদ্ধ ও গতিশীলভাবে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। শনিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অনেকে আমাদের দুর্বল করতে চায়। হ্যাঁ, আমাদের মধ্যে যে গুপ্ত নাই, এমন না। কিছু গুপ্ত তো থাকেই, সে রং বদলায়, বিভিন্ন সময়ে রং বদলায়। এখন আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
উপাচার্য বলেন, কাউকে কোনো কাজ করানোর বা কোনো দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে পাঁচজনের মধ্যে তিনজন এসে আপত্তি জানান। তাঁরা বলেন, ‘ও তো অমুক ছিল, ও তো অমুকের কাছে এরকম ছিল।’ এ ধরনের বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা কখনো প্রশাসনে ছিলাম না। আমি এমন এক ব্যক্তি ভাইস চ্যান্সেলর হয়েছি, ১৭ বছরে একটা তদন্ত কমিটির সদস্য আমাকে কেউ করেনি এবং ১৭ মাসের যারা সরকারে ছিল, তারাও কিন্তু একটা কমিটিতে রাখেনি। ফলে আমার এই ধরনের অনুষ্ঠানেও আসার সুযোগ হয়নি। আমি ওই ধরনের ব্যক্তিও ছিলাম না। সুতরাং এখান থেকে আমাদের শিখার বিষয় আছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মতভেদ, ভুল বোঝাবুঝি ও অভিমান দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি উপাচার্য হিসেবে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি হল করার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।

ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক ও সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, আলোচক হিসেবে ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ