ঢাকা সিলেট মহাসড়কে টংয়ের দোকানে চোরাই তেলের রমরমা বাণিজ্য।

মাহাবুবুর রহমান রনি,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক দলের নেতা, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই গাজীপুর-চট্রগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক ও কাঞ্চন ব্রীজের পশ্চিম পাড় থেকে উপ শহরের ৩০০ ফুট এলাকায় নীলা মার্কেট পর্যন্ত প্রায় ৫০টি টংয়ের দোকানে চোরাই তেলের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ৫০টি দোকানে ব্যবসা করলেও অনেক ব্যবসায়ীর নাম জানা যায়নি।। তবে ডিবি পরিচয়ে আনোয়ার ও তার শ্যালক কামরুল মিলে ডজনখানেক দোকানে চোরাই তেলের ব্যবসা চালিয়ে আসছে বলে অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় রূপগঞ্জের গোলাকান্দাইল হাট থেকে এশিয়ান হাইওয়ের জিন্দাপার্ক ও কাঞ্চন সেতু থেকে ৩০০ ফুট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে উঠা প্রায় ৫০টি দোকানে চলে চোরাই তেলের রমরমা ব্যবসা। এসকল খবর নিয়ে পাওয়া অজানা অনেক তথ্য। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসে। জানা যায়, এ সকল হাইওয়ের পাশে গড়ে উঠা টংয়ের দোকানগুলোতে তেল ব্যবসার অন্তরালে চলে নানা ধরনের অবৈধ ব্যবসা। যেমন, ইট ভাটার চোরাই ইট, ডিজেল, পেট্রোল, অকটেন, সোয়াবিন তেল ও যুব সমাজের মরণ নেশা ইয়াবা ব্যবসা। দোকানগুলোতে গিয়ে যে সকল ব্যবসায়ীদের দেখা মিলে তারা হলেন, এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের উত্তর, দক্ষিণ ও পুর্ব পাশে আনোয়ার ও কামালের কয়েকটি চোরাই তেলের দোকান। রয়েছে মাসুমের তেলের দোকান। এছাড়াও নলপাথর এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে সামছুল ইসলামের তেলের দোকান, কাঞ্চন ব্রীজের সামনে ব্রাক্ষনখালী এলাকার সিরাজের ছেলে গোলাপ দোকান, সুইরাব এলাকার রাকিব দোকান, একই এলাকার সোলমানের দোকান, এছাড়াও দোকান আছে আনোয়ার, মাসতুল এলাকার লিটন, কুদুর মার্কেট এলাকার ইয়াছিন, সাব্বির হোসেন, ইসমাইল, লেংটার মাজার এলাকার কাশেম, সোহেল, কাঞ্চন ব্রীজ সংলগ্ন ফরহাদ ছাড়াও বাকি পনেরটা দোকান বন্ধ পাওয়া যায়।

এলাকাবাসী জানান, চোরাই তেল ব্যবসায়ীরা দিনের বেলা দোকান বন্ধ রাখলেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা রাখে। এদের ব্যবসাই চলে রাতে। খবর নিয়ে জানা যায় কাঞ্চন ব্রীজের পশ্চিম পাড় থেকে নীলা মার্কেট পর্যন্ত প্রায় ২০টি তেলের টংয়ের দোকানের ও জিন্দাপার্ক পর্যন্ত ১০টি ও গোলাকান্দাইল থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত ২০টি। তবে এর মধ্যে ২০টি দোকানের পুলিশের দায়িত্ব নিয়েছে কুদুর মার্কেটের তেল ব্যবসায়ী ইয়াছিন। এ ছাড়াও ইয়াছিন চোরাই তেলের ডিলার বলে জানান এসকল তেল ব্যবসায়ীরা। তারা আরো জানান, ডিলার ইয়াছিন থানা পুলিশের দায়িত্ব নিয়েছে। মাসতুল এলাকার চোরাই তেল ব্যবসায়ী লিটন মিয়া জানান, ইয়াছিন মাস শেষে প্রত্যেক ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়ে থানাকে বুঝিয়ে দেয়। এজন্যই আমাদের পুলিশি কোন সমস্যা হয়না।

নাম না বলার শর্তে জনৈক ব্যক্তি বলেন এখানে টংয়ের দোকানের মধ্যে ক্রয় করে থাকে চোরাই ডিজেল, পেট্রোল, অকটেন, সোয়াবিন তেল, ইট ভাটার চোরাই ইট। তবে শুনেছি এসকল ব্যবসার অন্তরালে ইয়াবাসহ সকল ধরনের মাদক বিক্রি করে থাকে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আমি নতুন এসেছি। থানার কথা বলে যদি কেউ অপকর্ম করে তাহলে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালো গাফলতি মায়ের বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। নগরের প্রবর্তক এলাকার সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্স (সিএসসিআর) হাসপাতালে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইইউ) মো. সালাহউদ্দিন রোগীর স্বজনদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বাচ্চাটির দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এ ছাড়া এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেছেন, বাচ্চাটিকে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং নবজাতকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকালে চিকিৎসক তাসনিমা বানু খুকির অধীনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শাকিলা ইয়াসমিন। শাকিলার বাড়ি নগরীর বাকলিয়ায়। রাতে চিকিৎসক তাসনিমা প্রসূতিকে একটি বিশেষ রক্তজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত রোফাইলাক-৩০০ মিলিগ্রামের একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন।

শাকিলার স্বামী মোহাম্মদ হাসানের অভিযোগ, যে নার্সকে ইনজেকশনটি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তা নবজাতকের শরীরে দিয়ে দেন। আমার স্ত্রী নার্সকে নিষেধ করার পরও তিনি মায়ের ইনজেকশন বাচ্চাকে দিয়ে দেন। বিষয়টি চিকিৎসকদেরকে জানালে তারা স্বীকার করেন যে নার্স ভুল করেছে।এ ঘটনায় নার্স, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, ঘটনার পর নবজাতকটিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নবজাতকের বাবা এবং স্বজনরা বিচার দাবি করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ঘটনার জন্য তাদের অবহেলার বিষয়ে জবাবদিহি করতে বলেন। এ ছাড়া নবজাতকটির বর্তমান এবং ভবিষ্যৎ চিকিৎসাসংক্রান্ত সুরক্ষার দাবি জানান।

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ