সেরা মেধাবীদের খোঁজে‘ গনিত অলিম্পিয়াড-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“সেরা মেধাবীদের খোঁজে” নেত্রকোনার পূর্বধলা উপজেলা গনিত শিক্ষক ফোরামের উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত গনিত অলিম্পিয়াড-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩:৩০ ঘটিকায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গনিত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে।

উপজেলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন এর সভাপতিত্বে ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির

গত ২১ ডিসেম্বর “সেরা মেধাবীদের খোঁজে” পূর্বধলা উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত গনিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগীতায় উপজেলার ৩১টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চুড়ান্ত বাছাই পর্বে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিবিভাগ থেকে সেরা ২৫জন করে ৫টি বিভাগ থেকে টোটাল ১২৫জনকে বাছাই করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা যায় ৬ষ্ঠ শ্রেণিতে ১ম হয়েছে মো: সাদনান হোসাইন (বাইঞ্জা উচ্চ বিদ্যালয়), ২য় মো: মুস্তাসীম ইসলাম খান ধ্রুব (হিরনপুর উচ্চ বিদ্যালয়), ৩য় সালমান ফার্সী (রাগীব মজিব উচ্চ বিদ্যালয়) ৪র্থ জুনাইবা ইসলাম (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম হয়েছে তাহমিদ হাসান তাসিন (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়)।

সপ্তম শ্রেণি থেকে ১ম হয়েছে মোঃ সামিউল ইসলাম (কাপাশিয়া উচ্চ বিদ্যালয়), ২য় সাদিয়া আক্তার মুমু (পূর্বধলা জে.এম সর: পাইলট উ: বি:), ৩য় সিদরাতুল সাউদা (পূর্বধলা জে.এম সর: পাইলট উ: বি:), ৪র্থ সামিয়া নওশীন (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৫ম হয়েছে রাফিয়া খানম (বাইঞ্জা উচ্চ বিদ্যালয়)।

অষ্টম শ্রেণিতে ১ম হয়েছে সাদিয়া খানম সাবা (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ২য় ইবনুল হাসান আলবী (হোগলা উচ্চ বিদ্যালয়), ৩য় নিহাদ মুহসিন (হোগলা উচ্চ বিদ্যালয়), ৪র্থ তাসিন আলম (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম হয়েছে ফুয়াদ আহম্মেদ অপূর্ব (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়)।

নবম শ্রেণি ১ম হয়েছে লুলুত জাহান হিমু (ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়), ২য় পুজা রানী পাল (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৩য় আব্দুল্লাহ শাওন (ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়), ৪র্থ তানজীব উল তাহমিদ পূর্ন (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম আদিতী দেবনাথ (হিরনপুর উচ্চ বিদ্যালয়)।

দশম শ্রেণিতে ১ম হয়েছে ইসরাত জাহান সাওদা (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ২য় সান্নিধ্য কর স্পর্শ (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৩য় আলীউল বারী জয় (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৪র্থ মুনালিসা মুনা (বাইঞ্জা উচ্চে বিদ্যালয়), ৫ম হয়েছে ইরফান মুয়িদ নাফি (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ)।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন।

শুভেচছা বক্তব্য রাখেন গনিত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদির, গনিত শিক্ষক ফোরামের শিক্ষা সম্পাদক নেজাতুল ইসলাম।

উপজেলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন বলেন, প্রথমবারের মত আয়োজিত এই পরীক্ষা আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছি এবং প্রতিযোগীদের মেধার সঠিক মূল্যায়ন হয়েছে। তিনি আরও বলেন, অতিদ্রুত সশরীরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।ফলাফল অনুষ্ঠানে সময় গনিত ফোরামের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালো গাফলতি মায়ের বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। নগরের প্রবর্তক এলাকার সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্স (সিএসসিআর) হাসপাতালে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইইউ) মো. সালাহউদ্দিন রোগীর স্বজনদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বাচ্চাটির দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এ ছাড়া এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেছেন, বাচ্চাটিকে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং নবজাতকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকালে চিকিৎসক তাসনিমা বানু খুকির অধীনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শাকিলা ইয়াসমিন। শাকিলার বাড়ি নগরীর বাকলিয়ায়। রাতে চিকিৎসক তাসনিমা প্রসূতিকে একটি বিশেষ রক্তজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত রোফাইলাক-৩০০ মিলিগ্রামের একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন।

শাকিলার স্বামী মোহাম্মদ হাসানের অভিযোগ, যে নার্সকে ইনজেকশনটি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তা নবজাতকের শরীরে দিয়ে দেন। আমার স্ত্রী নার্সকে নিষেধ করার পরও তিনি মায়ের ইনজেকশন বাচ্চাকে দিয়ে দেন। বিষয়টি চিকিৎসকদেরকে জানালে তারা স্বীকার করেন যে নার্স ভুল করেছে।এ ঘটনায় নার্স, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, ঘটনার পর নবজাতকটিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নবজাতকের বাবা এবং স্বজনরা বিচার দাবি করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ঘটনার জন্য তাদের অবহেলার বিষয়ে জবাবদিহি করতে বলেন। এ ছাড়া নবজাতকটির বর্তমান এবং ভবিষ্যৎ চিকিৎসাসংক্রান্ত সুরক্ষার দাবি জানান।

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ