কুতুবদিয়ার দায়িত্বশীল স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিনের কর্মে খুশি এলাকাবাসী।

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার। নিয়মিতভাবে টিকাদান কার্যক্রমে উপস্থিত থেকে তিনি সঠিক সময়ে সেবা প্রদান করে এলাকাবাসীর মন জয় করেছেন।

টাইয়ফেড টিকা ক্যাম্পেইন- ২০২৫ প্রদানে জন্য বুধবার সকালে সাতটার দিকে জসিম উদ্দিন সিকদার কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানায় শিশুদেরকে টিকা দেওয়ার জন্য পৌঁছান। সকাল সকাল দায়িত্ব পৌঁছে কর্মস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গিয়ে দায়িত্ব পালন করার আন্তরিকতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাও ছানা উল্লাহ ও এলাকাবাসী। তাঁর সহযোগিতা হিসেবে ছিলেন – উম্ম কুলছুমা , জিন্নাত রায়হান।

টিকা গ্রহণে আগত কোমলমতি শিশুদের অভিভাবক জানান, জসিম উদ্দিন সিকদার সবসময় হাসিমুখে সেবা প্রদান করেন। সময়মতো উপস্থিত থেকে কোমলমতি শিশু ও জনসাধারণকে টিকাসহ সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেন তিনি।

এলাকাবাসীর মতে, এমন দায়িত্বশীল কর্মচারীর জন্যই সরকারি সেবার মান বাড়ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে আগ্রহী হচ্ছে।কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার পরিচালক, শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানা ও দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি তাঁর কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেছেন।

স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার বলেন, এলাকাবাসীর সন্তুষ্টিই আমার অনুপ্রেরণা। আমি চাই সবাই নিয়মিত টিকা নিয়ে সুস্থ জীবন যাপন করুক।
টিকা কার্যক্রমকে উৎসবমুখর করতে এলাকাবাসীরা তাদের সন্তানকে নিয়ে আনন্দের সঙ্গে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা। তাঁদের বাবার নাম ছোট বাবু এবং মায়ের নাম মোছা. মেরিনা বেগম। তাঁরা চায়ের দোকানের ব্যবসার পাশাপাশি মাদক কেনাবেচা করতেন বলে পুলিশের দাবি।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ‘হোটেল রাফায় অভিযানে ছয়জন গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ