বার্ষিক সাধারণ সভা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাই বিএন্ডএফ’র লক্ষ্য।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএন্ডএফ কর্পোরেট-এর বার্ষিক সাধারণ সভা ও রিফ্রেশমেন্ট প্রোগ্রাম গত ৪ জানুয়ারী মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও মহিউদ্দিন বহদ্দা চৌধুরী (সিআইপি)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানভীর আহমেদ রাহাত।

রোমেল দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আদমজী চৌধুরী, বি অ্যান্ড এফ কার্স (ইউকে) ম্যানেজার মোহাম্মদ রাশেদ ইকবাল সোহান, কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) শাহেদ ইকবাল রিফাত, কনসালট্যান্ট নাবিল জাবদাদ আহমদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আশ্রাফুল আলম ভূঁইয়া।

সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের সেরা কর্মীদের বিশেষ “বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত কর্মীদের অবদানকে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএন্ডএফ কর্পোরেট দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তাকে আত্মউন্নয়নে মনোনিবেশ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ