বর্ণাঢ্য আয়োজনে চাঁটগাইয়া নওজোয়ানের ঈদ পূনর্মিলনী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিলনমেলা সম্পন্ন হয়।
​সংগঠনের সভাপতি জামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ও সংগঠনের উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।
​প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের অহংকার। সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম এবং এই ঐতিহ্যকে ধারণ করে চাটগাঁইয়্যা নওজোয়ান যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং চসিকের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​অধ্যাপক ড. মোহিত উল আলম (ডীন, কলা অনুষদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়)
​জাহিদুল করিম কচি (সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব)
​সফিকুর রহমান স্বপন (যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি)
​এস এম সাইফুল আলম (সভাপতি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন)
​শওকত আলি (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন)
​জনপ্রিয় সংগীত শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান রানা এবং রিয়াজ ওয়ায়েজ।
​সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ (কালচারাল সেক্রেটারি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি)
​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, লায়ন মুছা বাবলু, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, জাফর ইকবাল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মঞ্জুর আলম, আবুল কালাম, ওমর আলী রনি, আফরোজ সুলতানা শিউলি, আঁচল চক্রবর্তী, আহমেদ নূর মাসুদ, দোস্ত মোহাম্মদ, সহিদুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​সংগঠনের যুগ্ম সম্পাদক আনোয়ার হায়দার রাজিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর-এর প্রাণবন্ত ও যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।
​বিচিত্র সাংস্কৃতিক আয়োজনে সাজানো এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান এবং লোকনৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে চট্টগ্রামের প্রাচীন কৃষ্টি ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়। সব মিলিয়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কার্গো জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন। তার নাম ইয়াসিন (৫০)। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে সাগরে পড়ে তিনি নিখোঁজ হন। এদিকে বিকেলে এ রিপোর্ট লেখাকালে তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচার করা হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম বন্দর নোঙর করা জাহাজে ধাক্কা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে আবারও দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত, জাহাজে পানি প্রবেশ কিংবা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। দুই জাহাজের ২১ জন ক্রুই নিরাপদে রয়েছেন।শনিবার রাতে এ ঘটনা ঘটে, তবে রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে প্রবেশকারী বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা নোঙর করে থাকা এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য ধাক্কা দেয়। এমভি আনাসসা ২১ জন ক্রু নিয়ে স্ল্যাগ বহন করছিল।বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এ ঘটনায় দুই জাহাজের কোনো ক্রু আহত হননি। জাহাজ দুটিতে পানি প্রবেশ বা পরিবেশ দূষণেরও কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে আবার নোঙর করে। বর্তমানে বন্দরের নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি সি স্পাইক ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল দিয়ে পানি ঢুকে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল ছড়িয়ে পড়েনি।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ