দেশের সব ব্যাংকের জন্য বাংলা কিউআর ব্যবহারের জন্য গভর্নরের নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজস্ব বাড়াতে চলতি বছরের জুনের মধ্যেই দেশের সব ব্যাংককে বাংলা কিউআর অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে, এ ধরনের প্রভাব বিস্তার করতে আর সুযোগ দেওয়া হবে না।

ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমাতে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।সরকার টাকা ছাপাতে চায় না: অর্থমন্ত্রী বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে নগদবিহীন লেনদেন বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ডিজিটালি পেমেন্ট করা যায়। এই লেনদেনে টাকা স্পর্শ করার কোন প্রয়োজন নেই, তাই এটিকে বলা হচ্ছে স্পর্শবিহীন প্রযুক্তি। এই পদ্ধতিতে লেনদেন হয় দ্রুত এবং সুরক্ষিত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।রিটকারীর বক্তব্য, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকেনা। যার কারণে সংসদ সদস্যদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়া স্থগিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এরই মধ্যে তফসিল জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলার শুরুতেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট দায়ের হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ