পাবনার চাটমোহরের দীর্ঘদিন সংস্কারহীন কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ,২০ গ্রামের মানুষ ঝুঁকিতে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সংযোগস্থলে কমলা নদীর ওপর নির্মিত একটি ফুট ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত এই প্রায় ৩০ ফিট দীর্ঘ ব্রিজটি ২৭ বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের বড় সংস্কার না হওয়ায় এখন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির এক পাশে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রাম এবং অপর পাশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম। এছাড়াও রাজাপুর, মুলাডুলি, সানদাই, সাতইল সহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। তবে গত ১০ থেকে ১২ বছর ধরে ব্রিজটির রেলিং ভেঙে রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসী কে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য ঝুঁকি আরও বেশি বলে জানান স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রাজ্জাক জানান, ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। রেলিং ভাঙা থাকায় খুব ভয় নিয়ে পার হতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।আরেকজন পথচারী পিয়াস উদ্দিন বলেন, বাচ্চাদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।

গাড়ি চালক আব্দুল জব্বার বলেন, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহ নেই চীনের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের অর্থনীতিকে সচল রাখতে বেইজিংয়ের রয়েছে প্রয়োজনীয় অর্থনৈতিক সক্ষমতা। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার চীন।তবে ওয়াশিংটনের নতুন করে চাপ বাড়ানোর প্রেক্ষাপটে ইরানের প্রতি চীনের সমর্থনেরও যে নির্দিষ্ট সীমা রয়েছে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামরিক হামলা ও নিষেধাজ্ঞার বিরোধিতা করছে বেইজিং। তবে বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সম্পর্ক চীনের বৈদেশিক নীতির অনেকগুলো হিসাবের একটি মাত্র অংশ। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কও চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যেকোনো মূল্যে ইরানের নেতৃত্বকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর আগ্রহ বেইজিংয়ের নেই।

চট্টগ্রামের জলপথকে পণ্য পরিবহনে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার : অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের খাল ও জলপথকে শুধু পানি নিষ্কাশনের কাজে নয়, পণ্য পরিবহনের পথ হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। নগরীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জলপথের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল প্রতিষ্ঠায় চট্টগ্রাম ওয়াসার সাথে যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজ।
এ লক্ষ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়।

চট্টগ্রাম ওয়াসার এম ডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজ এর এমডি ইয়ামিন ফারুক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস দূতাবাস এ উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে তবে তারা সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী পক্ষ নয়।

তিন বছর মেয়াদী সমঝোতা স¥ারকের আওতায় এ তিনটি পক্ষ যৌথভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষা করবে। নগরীর ঘনবসতিপূর্ণ ৪০ ও ৪১ নং ওয়ার্ডকে এ কাজের পাইলটিং হিসেবে ধরা হয়েছে। এ দুটি ওয়ার্ড অর্থমন্ত্রীর সংসদীয় এলাকার অধিভূক্ত। এ দুটি ওয়ার্ডে বর্তমানে ওয়াসার পানি সরবরাহের পরিমাণ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ।

প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছানো সরকারের সেবা নয়- দায়িত্ব। তবে সরকারের একার পক্ষে সবসময় সবজনগণের পানির চাহিদা পূরণ করা কঠিন। তাইতো বেসরকারি প্রতিষ্ঠানকে এসব কাজে নিয়োজিত করা। এর ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠে, জনচাহিদা পুরণ ও উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়।

নিজ সংসদীয় এলাকার দুটি ওয়ার্ডে পাইলটিং প্রকল্প নেয়ায় তিনি চট্টগ্রাম ওয়াসা এবং ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজকে ধন্যবাদ দেন । তিনি বলেন, এটি এ ধরনের প্রথম আনুষ্ঠানিক সহযোগিতা যেটি দেশের পানি সরবরাহ খাতের জন্য একটি নতুন বেঞ্চমার্কের সূচনা করেছে।

নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ান ভ্যান ডার লিন্ডেন (ঔধহহধ ঠধহ উবৎ খরহফবহ), দুটি ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে ইসরাফিল খসরু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ