ভারতের জনবহুল এলাকা ও সড়ক থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনবহুল এলাকা ও সড়ক থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। এ আদেশ পুনর্বিবেচনার আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছেন আদালতের বিচারপতিরা। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে ভারতের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, হাসপাতাল, স্কুল-কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, ক্রীড়া কমপ্লেক্সসহ জনসমাগমপূর্ণ স্থান থেকে ভবঘুরে কুকুর সরিয়ে নিতে হবে।

সেই নির্দেশনা সংশোধনের আবেদন আদালতে জানানো হলেও মঙ্গলবার তা নাকচ করে দেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বেওয়ারিশ কুকুরের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।ভারতের বিভিন্ন শহরে পথকুকুরের আক্রমণ ও কামড়ে আহত হওয়ার ঘটনা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্ক চলছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত- ৩

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে
হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারত সফরে যাচ্ছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিকস সম্মেলন -২০২৬ যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদসংস্থা এএনআই,র প্রতিবেদনে জানা যায়।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।বর্তমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছে এই সংকটের সমাধান করা সম্ভব।

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে জোটটির সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানও ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া জোটটিতে যোগ দেওয়ার পর ব্রিকসের বর্তমান সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১তে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ