ঈদ উপহারই বড় ব্যাপার নয়, ভালোবাসাই আসল” ..ভাঙ্গুড়ায় এমপি রুমা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেওয়া ঈদ উপহারই বড় নয়, এর পেছনের ভালোবাসা ও মূল্যবোধই সবচেয়ে বড় বিষয়।

মঙ্গলবার ২৬ মে বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন। এই ঈদ উপহার আমি আমার পুরো রাজনৈতিক জীবনেও পাইনি। তাই জীবনের স্মৃতি হিসেবে এই ঈদ উপহার থেকে ১০০ টাকা রেখে দেবো। কারণ আমার প্রিয় নেতার কাছ থেকে পাওয়া এই ঈদ উপহার আমার জীবনের চরম পাওয়া।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি রুমা আরও বলেন,
বিগত প্রায় দেড় যুগ ধরে আপনারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন সহ্য করেছেন। অনেকেই নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি করতে পারেননি। এমনকি স্বাভাবিক জীবনযাপনও করতে পারেননি। আপনাদের এই ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবেই আজকের এই ঈদ উপহার।

তিনি আরো বলেন, ঈদ উপহার যাই হোক, এটিকে হৃদয় থেকে গ্রহণ করবেন। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে দলের প্রতি ভালোবাসা, ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি।
গত জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
দলের কিছু নেতাকর্মীর ভুলের কারণে বিএনপি প্রার্থী পরাজিত হয়েছেন। এতে পাবনা-৩ এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে এবং দলীয় নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। দিন-রাত সর্বসময় আমার মোবাইল নম্বর আপনাদের জন্য খোলা থাকবে।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান ও বর্তমান সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় থাকেন। আরেক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রামে আসর থেকে ৬ জুয়াড়ী গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ইপিজেডের দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠের আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আইটককৃতরা হলো, বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) ও মো. সাদ্দাম (৩৫)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, অভিযানে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে।

তিনি জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে জুয়ার ঘরটি তৈরি করে সেখানে জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ