ইউ এ ই ভিসা সংকট সমাধানে সরকার-টু-সরকার কূটনীতির বিকল্প নেই।

মোঃ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত জটিলতা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও কূটনৈতিক বিষয়। দীর্ঘ ২৮ বছর ধরে ইউ এ ই-তে বসবাসের অভিজ্ঞতা থেকে আমার বিশ্বাস, এই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান শুধুমাত্র কিছু ব্যক্তি, ব্যবসায়ী বা কথিত ভিসা-ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সম্ভব নয়।

প্রবাসীদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে ইউ এ ই সরকারের সঙ্গে সরকার-টু-সরকার (Government-to-Government) পর্যায়ে সরাসরি ও আন্তরিক আলোচনা করতে হবে। প্রয়োজন হলে উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে উভয় দেশের স্বার্থ বজায় রেখে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বিনীত পরামর্শ থাকবে যে, প্রবাসীদের নিয়ে যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য কমিউনিটি প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। এতে বাস্তব সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে এবং সিদ্ধান্তগুলো আরও কার্যকর হবে। শুধুমাত্র প্রচারমূলক সভা, আনুষ্ঠানিক বৈঠক বা ছবি তোলার কর্মসূচির পরিবর্তে ফলপ্রসূ ও বাস্তবধর্মী পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ভিসা জটিলতার সমাধান, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই। প্রবাসীরা আশ্বাসের চেয়ে বাস্তব অগ্রগতি ও দৃশ্যমান ফলাফল দেখতে চান।

জনাব তারেক রহমানসহ দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি বিনীত আহ্বান থাকবে, তারা যেন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউ এ ই সরকারের সঙ্গে সরাসরি, গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনার উদ্যোগ গ্রহণ করেন। আন্তরিক সদিচ্ছা ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকট নিরসনের একটি ইতিবাচক পথ তৈরি হতে পারে বলে আমরা আশা করি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারত সফরে যাচ্ছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিকস সম্মেলন -২০২৬ যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদসংস্থা এএনআই,র প্রতিবেদনে জানা যায়।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।বর্তমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছে এই সংকটের সমাধান করা সম্ভব।

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে জোটটির সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানও ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া জোটটিতে যোগ দেওয়ার পর ব্রিকসের বর্তমান সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১তে।

ভারতে বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তালেবান প্রশাসন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের নয়াদিল্লিতে সর্বজনীন ‘বিজয় দিবস’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আফগান প্রশাসন। তালেবানদের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই প্রথম অনুষ্টানের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৭ আগস্ট হতে যাওয়া এই অনুষ্ঠানের আয়োজক নয়াদিল্লির আফগান দূতাবাসের তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। নয়াদিল্লিতে তালেবান ও ভারতীয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
খবর – হিন্দুস্তান টাইমস।

অনুষ্ঠানে কূটনীতিক, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ, আফগান অভিবাসী এবং গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ভারত সরকারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য কাবুলে নিজেদের দূতাবাস ও কারিগরি মিশনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ