শাসক নয়,৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নবাসীর সেবক হতে চাই,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া।

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া।শাসক নয়,বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই”—এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ইতোমধ্যেই তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের কোনাপাড়া গ্ৰামে একটি সংক্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

দীর্ঘ দিন ধরে এলাকায় সুনামের সাথে মানুষের কল্যানে রাজনৈতি করে আসছেন। পাশাপাশি শিক্ষা,ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব উপস্থিতি এবং ব্যাপক অনুদান।তিনি তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে তিনি দায়িত্ব পালন করেছেন।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,বিশিষ্ট সমাজ সেবক পরোপকারী,দানশীল ও মানবিক মনের মানুষ নাসির মিয়ার স্বচ্ছ ইমেজ এবং জনহিতকর কাজের কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তুঙ্গে।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয় তরুণ ভোটাররা জানান,মোঃ নাসির মিয়া,একজন স্বচ্ছ সমাজ সেবক তিনি সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন।
আমরা চাই,আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের হাল ধরেন।

প্রবীণ,তরুণ ও সুশীল সমাজ আরও দাবি তুলেছেন। মোঃ নাসির মিয়া,এলাকার স্কুল,মাদ্রাসা ও মসজিদে তার নিয়মিত অনুদান এবং বেকার তরুণদের কর্মসংস্থান নিয়ে তার চিন্তা-ভাবনা সাধারণ ভোটারদের আশাবাদী করে তুলেছে।এ ছাড়াও সাধারণ ভোটার তারা জানান, আমরা আশাবাদী আগামী ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমাদের এ প্রত্যাশা।

নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে বিশিষ্ট সমাজ সেবক ও দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া বলেন “আমি ক্ষমতার মোহে নয়,বরং প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা। বিশেষ করে মাদক,বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখতে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন,এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করে ৩নং দক্ষিণ বড়দলকে তাহিরপুর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে,সততা, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার সঠিক সমন্বয় ঘটলে মোঃ নাসির মিয়ার নেতৃত্বে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার এই সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতির সমীকরণকে অনেকটাই বদলে দিয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার ১২ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথ্য সংগ্রহ করা গণমাধ্যমের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ