চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের পর চলছে ডাম্পিংয়ের কাজ

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আসে। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, ‘আগুন ‍নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার ১২ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথ্য সংগ্রহ করা গণমাধ্যমের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ