লোহাগাড়ায় আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ও মেম্বার’দের অনাস্থা

খলিল চৌধুরী, লোহাগড়া, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯নং আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা ও মিটিং-রেজুলেশন ছাড়াই সরকারি প্রকল্প বরাদ্ধ, ইউপি সদস্যদের বেতন ভাতা আটকে রাখাসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার আধুনগরে ইউপি সদস্য সুজন কান্তি দাশের বাড়িতে এক প্রেস ব্রিফিং এ ইউপি সদস্যরা এমন অভিযোগ করেন। চলতি বছরের ২৪ মে ৭ জন ইউপি সদস্য তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে প্যানেল চেয়ারম্যান গঠন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

তারই প্রেক্ষিতে লোহাগাড়া সহকারী কমিশনার(ভূমি) মং এছেন স্বাক্ষরিত চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশে চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত জবাব ১০ কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
প্রেস ব্রিফিং এ ইউপি আবুল হাসান ও ফরিদ আহমদ বলেন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিটিং ও রেজুলেশন ছাড়াই ইচ্ছেমত সরকারি প্রকল্প বরাদ্ধ ও পরিষদের বিভিন্ন টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। ইউপি সদস্যদের ১৭ মাসের বেতন ভাতা বাবদ ৭৪ হাজার ৮শত ইচ্ছে করে আটকে রেখেছেন। উক্ত টাকা চেয়ারম্যানের নিকট দাবী করলে তিনি বেতন বাবদ কোন টাকা দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর হতে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন।

সরকারি বরাদ্ধকৃত প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি কোন প্রকার সদুত্তর দিতে পারেননি। কোন ওয়ার্ডে কত টাকার প্রকল্প বরাদ্ধ দেওয়া হয়েছে বা কার মাধ্যমে দেওয়া হয়েছে তার কোন সঠিক হিসাব দিতেও ব্যর্থ হন। পরবর্তীতে অনাস্থাকারী ইউপি সদস্যরা প্রত্যেকটা ওয়ার্ডে চেয়ারম্যানের বরাদ্ধকৃত প্রকল্প সরজমিনে তদন্ত করলে দেখা যায় যে, বরাদ্ধকৃত টাকার সাথে কাজের কোন মিল নাই। এছাড়া অধিকাংশ শালিশ বিচারে সাধারণ মানুষের নিকট হতে টাকা দাবী করেন বলে জানান।
এসময় তারা আরো বলেন, ইউনিয়নের অনেক জায়গায় মাটি ও বালু বহনকারী গাড়ি হতে অবৈধভাবে টাকা নিচ্ছেন।

সরকারের নির্দেশনা অমান্য করে মাটি এবং বালু কাটার সুযোগ করে দিচ্ছেন চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের ০৫ জন পুরুষ ও ০১ জন মহিলা ইউপি সদস্যসহ মোট ০৬ জনকে জুলাই আন্দোলনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন তিনি। অথচ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন নিজেও জুলাই আন্দোলনের লোহাগাড়া থানার জি.আর মামলা নং ১৭(৮)২৪-১৮১/২৪ নং মামলার এজাহারভুক্ত ১০৬নং আসামী। গ্রাম আদালতে শালিশের নামে দাবী করে চুক্তির মাধ্যমে টাকা নিয়ে রায় ডিগ্রী প্রচার এবং গ্রাম আদালত হতে ইস্যুকৃত জন্ম সনদ, ওয়ারিশ সনদে ও জন্ম সনদে টাকার বিনিময়ে বয়স পরিবর্তনের অভিযোগ রয়েছে অহরহ।

এ বিয়য়ে জানতে চাইলে চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ্ইউপি সদস্যদের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে ইউপি সদস্যরা যড়যন্ত্রে লিপ্ত। তিনি কোন ধরণের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নন বলে জানান। লোহাগাড়া সহকারী কমিশনার(ভূমি) মং এছন বলেন, ইউপি সদস্যদের অনাস্থার প্রেক্ষিতে গত ২৪ জুন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। তাকে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার ১২ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথ্য সংগ্রহ করা গণমাধ্যমের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ