এনজিও সংস্থা আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন চট্টগ্রামের চার উপজেলার বন্যাদুর্গত মানুষ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় টানা এক সপ্তাহের ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বসতঘর, গবাদিপশু, পুকুর ও মৎস্য প্রকল্প, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই দুর্যোগে বহু পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল স্টেপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসএসডি)। সংস্থাটি গত কয়েকদিন ধরে চার উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

আইএসএসডির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “দেশের চলমান ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি এখনো পানির নিচে থাকায় তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “গত এক দশক ধরে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে আইএসএসডি। এবারও দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এজন্য সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি জানান, বন্যার পানি পুরোপুরি না নামা এবং দুর্গত মানুষের দুর্ভোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইএসএসডির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সংস্থাটি সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আইএসএসডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যসংকটে পড়েছিলেন। এমন সংকটময় সময়ে আইএসএসডির এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়দের আশা, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার এমন মানবিক সহায়তা অব্যাহত থাকলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুমিল্লায় গৃহকর্ত্রীকে পিটিয়ে হ,ত্যা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ার সিএমপি সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য শোনার সময় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানে পুলিশকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওপেন হাউজ ডে আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ