কুষ্টিয়ার পদ্মায় গভীর রাতে গুলিবিদ্ধ পার্কমালিকের দেহরক্ষী

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোটে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাপনগর এলাকার মনি পার্কসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেল পাঁচটার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপুলিশের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ববি বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে। তিনি মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির ব্যক্তিগত সহযোগী ও দেহরক্ষী বলে জানা গেছে।পুলিশ জানায়, গভীর রাতে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান। পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন।

এছাড়াও এমভি বোল্ট ম্যারিনারে (রেসকিউ স্পিডবোট) থাকা মনিসহ আরো দুজন মারাত্মকভাবে আহত হন। জলযানটির গায়ে ভেতর ও বাইরে দুই দিকে অন্তত ৫৫ রাউন্ড গুলির চিহ্ন দেখা যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।ভেড়ামারা থানা, নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর পদ্মা নদী ঘেঁষে অবস্থিত মনিপার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনি কয়েক মাস আগে এমভি বোল্ট ম্যারিনার (স্পিডবোট) নামের উদ্ধারকারী জলযানটি কেনেন। শুক্রবার রাত তিনটার দিকে তিনি নদীতে শরিফুল ইসলাম ববি, বাদশা ঢালিম ও রেজা মোল্লাকে সঙ্গে নিয়ে জলযানটি চালিয়ে (ট্রায়াল) পার্কের উত্তর দিকে এক কিলোমিটার জায়গাজুড়ে বেড়াতে যান।

এ সময় দূর থেকে তিনটি স্পিডবোটে থাকা অন্তত ৩০ জনের একটি সশস্ত্র দল তাদের সেদিকে না যেতে সিগনাল দেয় এবং ফাঁকা গুলি করে। সিগনাল না মেনে মনি তার সহযোগীদের নিয়ে এগিয়ে যান। এ সময় অস্ত্রধারীরা জলযানটিকে ঘিরে গুলি করতে থাকেন। মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন শরিফুল ইসলাম ববি। সেখানে থাকা অন্য ৩ যাত্রীও আহত হন। আহতদের প্রাথমিকভাবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের স্থানান্তর করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ভোর পৌনে ৫টার দিকে ববিকে হাসপাতালে আনা হয়। একটি গুলি কাঁধ বাঁ হাত ভেদ করে যায়। অন্যটি বুকের বাঁ পাশের উপরের অংশ দিয়ে বেরিয়ে যায়।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে আহত ব্যক্তির নাম রয়েছে এবং জরুরি বিভাগের রেজিস্টারে আঘাতের কারণ হিসেবে ‘গানশট’ উল্লেখ করা হয়েছে।

জলযানের চালক বাদশা ঢালিম বলেন, প্রথমে এটি মনি স্যার চালাচ্ছিলেন। বৃষ্টির মত গুলি হতে দেখে আমি স্টিয়ারিং হাতে নিয়ে স্যারকে শুয়ে পড়তে বলি। এ সময় ভাঙা গ্লাসে স্যারের মাথা কেটে যায় এবং আমার পায়েও একটি গুলি লাগে।তিনি আরও জানান, তিনটি স্পিডবোটে থাকা নদীর সন্ত্রাসী বাহিনী আমাদের লক্ষ্য করে টানা এক ঘণ্টা ধরে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। কীভাবে বেঁচে ফিরেছি সেটি বর্ণনা করার মত নয়।

লক্ষীকুণ্ডা নৌফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নৌযানটির বাইরে প্রায় ২৫টি এবং ভেতরে ৩০টি গুলির চিহ্ন রয়েছে। তবে ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় এখনও অভিযোগ পড়েনি।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। কী কারণে গুলি ছোড়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহী অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় আমি নিজেই স্পট পরিদর্শন করেছি। নৌযানটি শক্তিশালী হওয়ায় জানমালের ক্ষতি হয়নি। গুলির চিহ্ন এক্সপার্ট টিম পরীক্ষা নিরীক্ষা করার পর আরো কিছু বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে। বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মতো নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। আজ ১০আগষ্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাইউদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, নওয়াব ভুঁইয়া, আবু কাউছার মিঠু, এন বি আকাশ, শরীফ ভুঁইয়া, এসএম রনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কার্যক্রম পরিচালনা করতে হবে।রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডেংগু মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙ্গিনাসহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয় বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ণ বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
পরে শিক্ষার্র্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের পাশের ঝোপঝাড় এবং আগাছা পরিষ্কার করে গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনে বিএনপির প্রার্থীতার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।
আজ রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন । এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ