চবিতে ভোলা স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভোলা জেলা এসোসিয়েশনের উদ্যোগে একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালেদ আফজাল।

চবি উপ-উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি চর্চা ও যোগাযোগ দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালেদ আফজাল বলেন, “নিয়মিত চর্চা ও সুশৃঙ্খল জীবনযাপন মানুষের অভ্যাসে পরিণত হয়, যা পরবর্তীতে তার চরিত্র ও ব্যক্তিত্ব গড়ে তোলে। তাই এখন থেকেই ইতিবাচক ও কার্যকর অভ্যাস তৈরি করতে হবে, কারণ ভালো চরিত্রই ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি।

​সেমিনারে আলোচনা করেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নুর-ই-আলম ও অধ্যাপক ড. আব্দুল করিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এভিপি ও শাখা ব্যবস্থাপক জাবেদ হাবিব এবং উদ্যোক্তা মাহবুবুর রহমান সেলিম।

​এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, “ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন সবসময় শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যকর কর্মসূচি অব্যাহত থাকবে।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের আকবর শাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বলেন, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই মৃত্যুকে আলিঙ্গন করল চবি ছাত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাত ২টায় শিক্ষার্থী মহুয়ার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের নিশ্চিত করেছেন তার বোন। মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তারা ঢাকার সাভার উপজেলায় থাকতেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই শিক্ষার্থী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, মহুয়া গত আগস্টের ১৪ তারিখ আমাকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে বলেছিল, ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি ঙ+ রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই। আমার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়া প্রয়োজন।

এরপর রক্তের ব্যবস্থা করার জন্য প্রায়-৭৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই গ্রুপের মিল ছিল না। পরে একজনের সাথে মিল পাওয়া গেলে ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়’।
তিনি আরও বলেন, ‘লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার’।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ