
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৫ আগস্ট) পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্রগুলো বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।
জানা যায়, বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ভারতীয় বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।