
চট্টগ্রাম মহানগরের লালদিঘীর পশ্চিমে মহলমার্কেটস্থ জেনারেল হোমিও হলে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।রোববার (১১ অক্টোবর) রাত ১টা থেকে ভোর রাতের যেকোন সময় পুরাতন গির্জা মহল মার্কেট গলিস্থ ওই চেম্বারে এমন চুরির ঘটনা ঘটে। চোর হোমিও হলের চাউনির টিন কেটে প্রবেশ করে লক্ষাধিক টাকার ওষুধ, বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে যায়। এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) জেনারেল হোমিও হলের স্বত্তাধিকারী ডা. কিরন শর্মা কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত ডাক্তার হারাধন দাস, ওই চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফেরেন। রোববার(১১অক্টোবর) বেলা ১২ টায় চেম্বার খোলার পর তিনি দেখেন দোকানের উপর দিয়ে টিন কেটে খাতা পত্র তছনছ করা এবং ড্রয়ার ভাঙ্গা। ড্রয়ার খোলার পর দেখতে পান ড্রয়ারে রাখা প্রায় ৮ হাজার টাকা, একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল এবং কিছু ঔষধপত্র চুরি হয়েছে। চুরি হওয়া এ সকল জিনিষের আনুমানিক মূল্য ১ লক্ষাধিক টাকার অধিক।এ বিষয়ে জেনারেল হোমিও হলের স্বত্তাধিকারী ডা. কিরন শর্মা বলেন, চুরির বিষয়ে আমাদের পুরাতন গীর্জা সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি। থানায় অভিযোগ দিয়েছি।