সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো.নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল। অন্য তিন থেকে চারজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের বাহিরে পাহারা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে নেছার আহম্মেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে জানায়। এতে স্থানীয় লোকজন দূরে সরে যান। পরে বাড়ির চারপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি চেইন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো মামলা করতে আসেননি। ডাকাত দল প্রবাসীর বাড়ি থেকে চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেননি। তাদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরিহিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) ভোলাব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির (গভঃ রেজি নং-৫৫৭) উদ্যোগে আয়োজিত সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পল্লী চিকিৎসক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন টিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাহাবুব রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. কামাল দেওয়ান।

ভোলাব ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম, ভোলাব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ এবং ভোলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনতা ফার্মেসির মো. সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সোহেল কবির,সহ-সভাপতি ইমরান হোসেন ।
সম্মেলনে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির নতুন শাখা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এম.এ. রহিম, সাধারণ সম্পাদক হিসেবে সুজিত কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোকারম চৌধুরীর সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.এ. রহিম ও সুজিত কুমার দাস।

রূপগঞ্জ পল্লী চিকিৎসক সভাপতি কামাল দেওয়ান জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে ভোলাব ইউনিয়নে পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমিক অসন্তোষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় খোলা কয়েকটি কারখানায় হামলা, কাজে যোগ দিতে আসা শ্রমিকদের বাধা এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।

উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে । এরপর কারনে মৌচাক, সফিপুর, চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে জড়ো হন শ্রমিকরা।একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ