কিশোর অপরাধের রাশ টানতে হবে ——-

লেখক: সাজ্জাদ হোসেন খাঁন সহ- প্রচার সম্পাদক জিয়া স্মৃতি পাঠাগার— চট্টগ্রাম । (

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘কিশোর’ শব্দটি কানে আসলেই একটু আদর, ভালোবাসা-ভালো লাগা, কিছুটা আবেগ কিংবা হৃদ্যতা মনে ভেসে ওঠে। সন্দেহ নেই, বয়সটাও আদুরে। কোমলমতি চেহারাটাকে ভালোবাসতে সবারই মন চায়। কঠোর মানসিকতার মানুষও কিশোর-তরুণ বয়সীদের ভালোবাসে। বয়সটাই এমন।

কিন্তু এখন? কিছু কিছু কিশোরের অসংলগ্ন আচরণের কারণে মানুষের স্মৃতিপটে এখন সে ধরনের সহানুভূতি কমই জেগে উঠছে। এর সংগত কারণও আছে। এতসব কারণ এখন সময়, অবস্থা, প্রেক্ষাপট ও পরিস্থিতি—সামগ্রিক দৃশ্যপট বিবেচনায় কিশোর অপরাধের বিষয়টি এখন কঠিন বাস্তবতা। প্রতিনিয়ত এ বাস্তবতা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আগামীতে এ পরিস্থিতির পরিবর্তন হবে কিনা কিংবা আদৌ সম্ভব কিনা তাও বলা যাচ্ছে না।

দুই। নিকট অতীতেও সন্ধ্যার পর কিশোর বয়সী কেউ বাসার বাইরে থাকত না। বলা যায়, পরিবার থেকে এমন অনুমতি ছিল না। অনেকটা নিষিদ্ধই ছিল। সন্ধ্যার পর বাইরে থাকাটা কোনো মতেই অনুমতি ছিল না। কেউ কখনো কোনো কারণে যদি সন্ধ্যার পর বাইরে থেকে যেত, তখন তার ওপর অলিখিত ‘১৪৪ ধারা’ জারি হয়ে যেত। পুরো বুক ধুকধুক নিয়েই তাকে ঘরে ফিরতে হতো। প্রতিনিয়ত শঙ্কায়ই থাকতে হতো। মনে মনে ভাবত—‘জানি না আজ কী হবে। কোন ঝড়ো হাওয়া বইবে আমার ওপর।’ এমন কঠোর ও কঠিন মনোভাব নিয়ে বাসায় ফিরতে হতো। তদুপরি বাসায় ফিরেই কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হতো। রীতিমতো আদালতের জবানবন্দি দেওয়া বা জেরার মতোই অবস্থা। এমন পরিস্থিতিতে কখনো বেত্রাঘাত, কখনো হুমকি-ধামকিসহ নানা শাস্তির সম্মুখীন হতে হতো।

কিন্তু এখন? এখন তো প্রায়ই সম্পূর্ণ বিপরীত অবস্থা। আগের এসব দৃশ্য, পরিস্থিতি কিংবা শাস্তির মুখোমুখি হওয়ার মতো কোনো অবস্থাই এখন আর অবশিষ্ট আছে কিনা সন্দেহ। ফলে পরিবার ও সমাজে যা হওয়ার তাই হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সন্ধ্যার পর একজন কিশোর বা শিক্ষার্থীর কাজ কী? সন্ধ্যার পর তো ক্লাস বা কোচিং থাকার কথা নয়। তাহলে কেন একজন কিশোর বা শিক্ষার্থী সন্ধ্যার পর বাসার বাইরে থাকবে? অভিভাবকই বা কেন তাদের সন্তানদের সন্ধ্যার পর বাইরে থাকার অনুমতি দেবেন? এ ব্যাপারে অভিভাবকদের সচেতন এবং সতর্ক হওয়া জরুরি।

প্রতিদিন সন্ধ্যার পর চট্টগ্রাম শহরের জামাল খান মোড়, কাজীর দেউড়ি স্টেডিয়াম এলাকা, চেরাগি পাহাড় মোড়, জিইসি মোড়, বিবিরহাট
বশর মার্কেট,গ্রীন ভিউ, সুন্নিয়া মাদ্রাসার মাঠ সংলগ্ন” রেললাইনের উত্তর- দক্ষিণ, এশিয়া ফ্যান ফ্যাক্টরি পূর্ব পাশে, মুরাদ পুর, চিটাগাং শপিং কমপ্লেক্সের পূর্ব পাশের সড়ক এবং দক্ষিণ পাশের সড়ক, ষোল শহর,
দুই নাম্বার গেট বিপ্লব উদ্যান ও এর আশেপাশের এলাকা সহ- বিভিন্ন অভিজাত বিপণিবিতানের চত্বরে কিশোর-তরুণদের সরব উপস্থিতি অনেক প্রশ্নেরই উদ্রেক করে। হয়তো কোনো সচেতন অভিভাবক চোখ-কান খোলা রেখে এসব এলাকায় একটু সময় ব্যয় করলে বাস্তব ও কঠিন অবস্থা অবলোকন করার সুযোগ হবে। তবে এমনটি মোটেও নয় যে, এসব স্থানে সব কিশোর-তরুণের উপস্থিতি অপরাধের সঙ্গে জড়িত। অতএব এখনো সময় আছে সতর্ক, সচেতন, কঠোর ও সাবধান হওয়ার।

তিন। কিশোর-তরুণরা অপরাধে জড়াচ্ছে কেন? বিষয়টি আসলেই একটি গবেষণার। তবে এর অনেক কারণ থাকতে পারে। কিন্তু সর্বসাকুল্যে কিছু উল্লেখযোগ্য কারণ বলা যায়। এর মধ্যে আছে সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধনের ঘাটতি, সমকালীন প্রেক্ষাপটে পারিবারিক অনুশাসন কমে যাওয়া, বন্ধু নির্বাচনে অপরিণামদর্শিতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ কমে যাওয়া, উন্নত প্রযুক্তির সহজলভ্যতা, প্রযুক্তির অপব্যবহার, বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্টতা ও অনুকরণ, সুষ্ঠু ও সুস্থ সংস্কৃতিচর্চা না হওয়া, ক্রমাগত হারে খেলার মাঠ কমে যাওয়া, সামাজিকভাবে অনুষ্ঠানের আয়োজন না থাকা, প্রতিনিয়ত সাইবার জগতে ডুবে থাকা এবং সেখান থেকে যা শিখছে তা প্রয়োগ করতে গিয়ে বিপথগামী হওয়া।

তাছাড়া ভিন্ন একটি চিত্রও আছে। অনেক পরিবারে দেখা যায় বাবা-মা দুজনই চাকরিজীবী। ফলে সন্তানের প্রতি তাদের সচেতনতা থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না। এতে করে সন্তানরা সহজেই বিপথগামী হয়ে উঠছে।

তবে একটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার মাধ্যমে প্রচুর টাকার মালিক হচ্ছে অনেকে। ফলে এসব পরিবারের সন্তানরা ছোটবেলা থেকেই অর্থের প্রতি প্রলুব্ধ হচ্ছে। ছোটবেলা থেকেই সহজে তাদের হাতে চলে আসছে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ। সেই অর্থ কেউ কেউ খরচ করছে নানা অপকর্মে। মিশছে অপরাধচক্রের সঙ্গে।

চার। কিশোর অপরাধ প্রবণতার নতুন সংস্করণ হলো ‘কিশোর গ্যাং’। সাধারণত কিশোর গ্যাং বলতে বোঝায় সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা কয়েকজনের একটি গ্রুপ বা অভিন্ন কোনো স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠা দল। মূলত স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়েই গড়ে উঠছে এ ধরনের গ্যাং বা গ্রুপ। স্কুল-কলেজের কিছু ছাত্র আড্ডা দিতে দিতে গড়ে ওঠে ছোট ছোট গ্রুপ। একসঙ্গে ঘোরাঘুরি, চলাফেরা, খাওয়া-দাওয়া, খেলাধুলার মধ্য দিয়ে তৈরি হয় পরস্পর বন্ধুত্ব। পরে ক্ষমতা, সিনিয়র-জুনিয়র, আধিপত্য, নেতৃত্ব নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। বন্ধুত্বের রূপ নেয় হিংস্র ও সহিংসতায়। ঘটায় ছোটখাটো সন্ত্রাস, ছিনতাইয়ের ঘটনা। এই কিশোররা ড্রাগ, খুন, ইভটিজিং, ছিনতাই, মাদকসেবন, চুরি এমনকি ধর্ষণের মতো ভয়ংকর অপরাধেও জড়িয়ে পড়ে। বলা যায় যে আমাদের দেশে প্রথম, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর উত্তরায় কিশোর আদনান হত্যার ঘটনার মধ্য দিয়ে কিশোর গ্যাংয়ের বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে শুরু হয় কিশোর গ্যাংয়ের নানা অপকর্ম।

পাঁচ। কিশোর অপরাধের কারণে পরিবার ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। মা-বাবা প্রতিনিয়তই চিন্তিত থাকেন সন্তানদের নিয়ে। কখন কোন দুঃসংবাদ কানে বাজে। একজন বিপথগামী কিশোরের জন্য একটি পরিবার যারপরনাই শঙ্কিত থাকে। অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি একটি পরিবারের জন্য হয়ে ওঠে চরম অভিশাপ। কিন্তু এমন আতঙ্কিত সময় পার আর কত?

ঘটনা তো ঘটছে বা ঘটবে একদিন। সেই একটি ঘটনাই অনেক কিছু এলোমেলো করে দেওয়ার মতো। প্রশ্ন উঠতে পারে, আজকের সময় কাটানোর উপায় না থাকলে কিশোর-তরুণদের সময় কাটানোর দোষের কী আছে? এমন প্রশ্নও আসতে পারে। কিন্তু প্রশ্নটা সময় কাটানোর নয়, গুরুত্বপূর্ণ এবং মুখ্য বিষয় হলো, সময়টা কখন, কোথায়, কার সঙ্গে এবং কী করে কাটানো হচ্ছে, সেটাই বিবেচ্য।

আজকের একটি সময় কাটানোর বিষয়টাও একজন কিশোরের আগামী জীবনের অস্তিত্বের সঙ্গে জড়িত। অতএব এখনো সময় আছে সতর্ক, সচেতন, কঠোর ও সাবধান হওয়ার।

এর জন্য প্রয়োজন পরিবারের কর্তব্যবোধ, অভিভাবক, সমাজ এবং দায়িত্বশীলদের সতর্ক ও সচেতনতা। কিশোর-তরুণদের প্রতি দায়িত্বশীল আচরণ। কিশোরদের সামাজিক-পরিবারিক সহযোগিতা প্রদান। সুস্থ-সুন্দর সংস্কৃতিচর্চার সুযোগ দেওয়া। খেলাধুলা, মননশীল ও শৈল্পিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলা। পাঠ্যবই ও বাহ্যিক জ্ঞান আহরণের সুযোগ করা। নৈতিকতা ও মানবিক জ্ঞান আহরণে তৎপর হওয়া। তবেই কিশোর-তরুণ হবে বিপদমুক্ত। সমাজ হবে জ্ঞাননির্ভর। দেশ পাবে মেধাবী সন্তান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শ্রমিক অসন্তোষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় খোলা কয়েকটি কারখানায় হামলা, কাজে যোগ দিতে আসা শ্রমিকদের বাধা এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।

উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে । এরপর কারনে মৌচাক, সফিপুর, চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে জড়ো হন শ্রমিকরা।একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

ঝুঁকি নিয়ে পাশের পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে মেরিনার্স সড়কের রাজাখালী খালের ওপর নির্মাণ করা হয়েছিল প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ একটি সেতু। অপরিকল্পিত এই প্রকল্পের কারণে সেতুটি এখন বাসের অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। আর ঝুঁকি নিয়ে পাশের একটি পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন। সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি।

জানা গেছে, সেতুটির তৈরির উদ্দেশ্য ছিল চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার পণ্যবাহী গাড়ি এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যানবাহন মূল শহরের যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু সংযোগ সড়ক ছাড়া সেতুটি নির্মাণ করে ফেলে রাখায় এটি কোনো কাজে আসেনি।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষে ২০২২ সালের জানুয়ারিতে এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চার লেনের মেরিনার্স রোড নির্মাণ করেছিল চসিক।
সরেজমিনে সেতুর ওপর পার্ক করে রাখা বাসের কর্মচারী রুহুল আমিন জানিয়েছেন, যান চলাচলের জন্য সেতুটি বন্ধ থাকায় তারা এটিকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মূলত বাস মালিক ও শ্রমিক নেতারাই জায়গাটি অলিখিত পার্কিং জোন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে নতুন সেতুটি অব্যবহৃত থাকায় ঠিক এর পাশেই থাকা পুরনো সরু সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী মিনি ট্রাক ও অন্যান্য যানবাহন। দুই লেনের ওই পুরনো সেতুটিতে ভারী গাড়ি উঠলেই যানজটের সৃষ্টি হচ্ছে।
এই রুটে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক মো. রুবেল বলেছেন, নতুন সেতুটিতে ওঠানামার জায়গা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের মালবাহী গাড়ির চাপ বাড়লে এই সরু সেতুটিতে প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। তখন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, নতুন সেতুটির দুই প্রান্তে কোনো পিচঢালা সংযোগ সড়ক নেই। অস্থায়ীভাবে মাটি ও বালুর ঢাল তৈরি করে বাসগুলো সেতুর ওপর ওঠানো হয়েছে। সেতু জুড়ে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ‘শাহ গদি’, ‘এনআরবি পরিবহন’, ‘মমিন’সহ বিভিন্ন নামের ১৫ থেকে ২০টি যাত্রীবাহী বাস সেতুটিকে রীতিমতো টার্মিনালে পরিণত করেছে। বাসের ফাঁকে ফাঁকে সেতুর ঢালাই করা মেঝের ওপর কয়েকজন মৎস্য শ্রমিককে বিশাল আকৃতির কালো জাল বিছিয়ে মেরামত করতে দেখা যায়। সেতুর একপাশের রেলিং ঘেঁষে এবং সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিনসহ স্তূপ করা নানা ধরনের আবর্জনা।

নতুন সেতুর এক প্রান্তে মাটি ও বালুর বিশাল স্তূপ এবং এর পাশেই একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পড়ে থাকতে দেখা যায়। সেতুর একপাশে অস্থায়ীভাবে কয়েকটি ভাসমান দোকানও বসানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাসমান দোকানি বলেছেন, সেতুটিতে ওঠার কোনো জায়গা নেই। এটি ব্যবহার হয় না। এখানে মুখে দোকান বসিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, সেতুটি নির্মাণের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, জায়গা অধিগ্রহণের জটিলতার কারণে তখন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এখন সেতুটি ব্যবহার উপযোগী করতে নতুন একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ