আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে র‌্যাবের ওপর হামলা-গুলিবর্ষণ

উখিয়া প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের টহল টিমের ওপর অতর্কিত গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টায় উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে র‌্যাবের ওপর এ অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাত ১০টার দিকে র‌্যাব ১৫-এর একটি টহল টিম নাশকতা ঠেকাতে রাস্তায় টহল দিচ্ছিল। নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি গাড়ি বিএনপি নেতা সুলতান মাহমুদের বাড়ির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিল।

এ সময় কয়েকটি নাশকতা মামলার প্রধান আসামি ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে র‌্যাবের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এতে কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জান

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, বিএনপি নেতা সুলতান মাহমুদ একটি নাশকতা মামলার প্রধান আসামি। তাকে র‍্যাব গ্রেফতার করতে গিয়েছে এমন ধারণা থেকে বিএনপি নেতাকর্মীদের জড়ো করেন সুলতান। পরে তাদের উস্কানি দিয়ে র‍্যাবের ওপর হামলা চালানোর নির্দেশ দেন।

র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএনপি নেতা সুলতানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ