এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বার বার ব্যার্থ হওয়া সত্বেও আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে আজ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ও নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৮টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে রাত আটটা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে। এর আগে, ৮ টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তখন সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।









