মৃত্যু ব্যক্তি সমর্থন করায় শহীদের মনোনয়ন বাতিল।

তিমির বনিক মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সমর্থনকারীর তালিকায় মৃত ব্যক্তির নাম থাকায় মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টও বহাল রেখেছেন।
নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের ব্রিফিংয়ে আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি।এর আগে ওই দিন সকালে বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন- এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা।

এ ছাড়া সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। তাই স্থগিত হয়ে যায় তার মনোনয়নপত্র।এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে, তাই হয়েছে।এদিকে রিটার্নিং কর্মকর্তার পর ইসিতেও আপিল খারিজ হয়। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুর রহিম। তবে ওই আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ