আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০, আটক ৪।

আব্দুল আওয়াল মদন নেত্রকোনা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জুয়েল (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৩০ জন
আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরীর বাফলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জুয়েল, আনোয়ার, সজিব, নূরুদ্দিন, আবু হুরাইরা, জজ মিয়া, ছন্দন মিয়া, মোখলেছ, রবিউল্লাহ ও রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে জুয়েল মারা যায়! মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েলের চাচা মুহসিন মিয়া ।

বাকী আহতদেরকে মদন ও পাশের কেন্দুয়া উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
সময় মদন হাসপাতালে ভর্তি আহত সজিব, জানু, রাহিম ও ফজলুল হককে আটক করে
পুলিশ।

পুলিশ ও প্রত্যক্তদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল গ্রামে নজরুল মিয়ার
বাড়ির সামনে গানের আসর বসে। এ সময় চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের জালেক
মিয়ার ছেলে রুমানের সাথে একই গ্রামের ছন্দন মিয়ার ছেলে মাহফুজের তর্কবির্তক হয়। এ নিয়ে বুধবার কাইটাইল বাজারে তরিকুল ও রুমানের মধ্যেও তর্কবির্তকসহ ঠেলাধাক্কার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বিষয়টি নিস্পতি করার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবগগর্ণ কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাশঁরী বাফলা গ্রামে
দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর
সংবাদটি তাদের স্বজনদের মাধ্যমে জেনেছি। হাসপাতালে ভর্তি ৪জনকে সন্দেহজনক
আটক রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ