আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

কক্সবাজার:

উখিয়া-টেকনাফে হাড্ডা হাড্ডি লড়াই হবে শাহিনা আক্তার ও নুরুল বশরের মধ্যে

মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার) দ্বাদশ জাতীয় সাংসদ ২৪ এ সংসদীয় আসন (২৯৭) কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) লক্ষি আসন নিয়ে আওয়ামী লীগের একই দলের দুই প্রার্থীর বাঁচা মরার লড়াই চলছে।

সরেজমিনে প্রত্যক্ষ দেখা মিলে ১/১১ ওয়ান ইলাভেন তত্ত্বাবধায়ক সরকারে অধিনে ২৯ ডিসেম্বর ২০০৮ নির্বাচনে আব্দুর রহমান বদি নৌকায় মনোনয়ন পেয়ে বিএনপি শাজাহান চৌধুরী হারিয়ে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে প্রথম বারের মত জয়লাভ করে। আব্দুর রহমান বদি দ্বিতীয় বারের মত ৫ই জানুয়ারি ২০১৪ সালে ও জয়লাভ করে। পরবর্তীতে আব্দুর রহমান বদি জনগনের মন জয় করতে পরলেও জয় করতে পারেনি দলের নেতা কর্মীকে। ২০১৮ সালের নির্বাচনে মামলায় অভিযুক্ত হওয়ায় নৌকা মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশগ্রহন থেকে বঞ্চিত হন। মাঠে নিয়ে আসে সহধর্মিণী জানাবা শাহিনার আক্তার কে প্রথম বারের মতো নৌকার মনোনয়ন নিশ্চিত করে ৩০ ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনে জয়লাভ করে। একি পরিবার টানা তিনবার জাতীয় সাংসদ নৌকার প্রতিক নিয়ে নির্বাচিত হলো।
বাংলাদেশ স্বাধীনের পরবর্তীতে দেখা মিলে এই আসনে যিনি নির্বাচিত হয়েছেন, তারাই সরকার গঠনের দায়িত্ব প্রাপ্ত হয়েছে। প্রথম জাতীয় সাংসদ শুরু হয় ১৯৭০ সালে থেকে ২০১৮ এই পর্যন্ত যারা এই আসনে যিনিই বিজয় লাভ করছে, সেই সরকারিই সরকার গঠনের দায়িত্ব প্রাপ্ত হলেন।

তারই লক্ষ নিয়ে (উখিয়া-টেকনাফ) লক্ষি আসনের কোমর বেঁধে নামছে দুই প্রার্থী সাবেক জাতীয় সাংসদ সদস্য জনাবা শাহিনা আকতার (নৌকার) প্রতিক নিয়ে ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল বশর (ঈগল) প্রতিক নিয়ে মাঠে নামে।
আব্দুর রহমান বদি সহধর্মিণী সাবেক জাতীয় সাংসদ জনাবা শাহিনা আক্তার নৌকা প্রতিক নিয়ে মাঠে ছিলো, আমি থাকবো এই ইস্তাহার নিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে পাড়ায়, মহল্লায় মিছিল শুরু করে আব্দুর রহমান বদি ও তার নাম নেতা কর্মীরা ।
সরকারের উন্নয়ন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, সাবরাং টুরিজম পার্ক, জালিয়ার দ্বীপ এক্সক্লুসিভ “নাফ ট্যুরিজম পার্ক” ও রাস্তাঘাট উন্নয়নের কাজ উখিয়া টেকনাফ রাস্তা প্রসস্থকরন কিছু শেষ হয়েছে, কিছু চলমান রয়েছে।
সাবেক এমপি বদি বলেন সকল প্রকার সমাজসেবা, সাধারণ  মানুষের  সাথে মাঠে ময়দানে সুখে  দুঃখে পাশে আমি আছি থাকবে। সাধরন মানুষ ও ভোটারের মন জয় করতে পরলেও নেতাকর্মীদের মন জয় করতে পারেনি। হাটে, ঘাটে, বাজারে মাঠে উঠে পড়ে লেগেছে। তার পরেও বদি তার সহধর্মিণী কোমর বেঁধে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। কিছু নেতাকর্মীরা না থাকলেও জয়ের জন্য বদ্ধপরিকর।

এদিকে পিছিয়ে নেই দলীয় মনোনয়ন বঞ্চিত  টেকনাফ  উপজেলা আওয়ামীলীগ সভাপতি  আলহাজ্ব নুরুল বশর  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফরম কিনে। নির্বাচন কমিশন  সংশ্লিষ্ট আইনী জটিলতার কারণে তার প্রার্থীতা ফরম বাচাই পর্বে বাতিল করাহয়। আইনী লড়ায়ে মহামান্য হাইকোর্ট থেকে আলহাজ্ব নুরুল বশর তাঁর প্রার্থীতা ফিরে পায়। নির্বাচন কমিশন তাকে প্রতীক বরাদ্ধ দেয় ঈগল।
বশরের বক্তব্য উঠে আসে, বিগত ৫ টি বছর এমপির কোথাও দেখা মেলেনি এমন কি  উপজেলার মাসিক আইন শৃংখলা মিটিংয়েও সবখানে এমপির পরিবর্তে দেখা যেত সাবেক এমপি  আব্দুর রহমান বদি কে। এই আমলে দলীয় নেতা কর্মীদের কোন  মূল্যায়ন ছিলনা, মূল্যায়ন ছিল ভিন্ন দলের নেতা কর্মীদের। নৌকার প্রার্থীর প্রতি অসন্তোষ ভোটার ও দলীয় নেতাকর্মীরা।
নুরুল বশর ঈগল প্রতিক মাঠে আশায় পাল্টে যায় ভোটের  হিসেব নিকাশ। দলীয় নেতা কর্মী, ও ভোটারদের মাঝে চলছে পক্ষ বিপক্ষ অবস্থান।
শুরু হয়ে যায় (উখিয়া-টেকনাফ) লক্ষি আসনের জন্য উভয়ের পক্ষ বিপক্ষ সভা সমাবেশে মিছিল মিটিং চলছে, চলছে গান-বাজনা নিয়ে মাইকিং।
চেলেঞ্জের মুখামুখি হয়েছে নৌকা ও ঈগল, কে হবেন উখিয়া টেকনাফ লক্ষ আসনের কর্নধার।

যেখানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলীয় হাই কমান্ড নির্বাচন কে অংশ গ্রহন মূলক করতে যে যার ইচ্ছামত প্রার্থীর পক্ষে ভোট করতে পারবে বলে  ঘোষনা দিলেও প্রার্থীদের পক্ষ- বিপক্ষে বক্তব্য  ভোট ব্যাংকে দলকে ধ্বসের দিকে নমাতে বলে ধারণা করেছেন অভিজ্ঞ মহল।
উলেখ্য যে, (উখিয়া-টেকনাফ)  নির্বাচন এলাকা লক্ষি আসনে ৪জন প্রার্থী রয়েছে। জাতীয় পাটি, তৃণমূল বিএনপির, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস্ পাটির, কংগ্রেস পাটির নির্বাচন করলেও মূলত হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্ধিতা নৌকাও ঈগল প্রতীকের মধ্যে।
আগামী ৭ই জানুয়ারি দেখা মিলবে এই লক্ষি আসনের কর্নধারে নামের তালিকা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে আরও একটি হাসপাতাল নির্মাণ করা হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণ উজারভাবে আমাকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী করেছেন। তাই আমি জনগণের আশা আকাংকার প্রতীক হিসেবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবী নতুন কালুরঘাট সেতু দ্রুত নির্মাণে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাছাড়া ইতোমধ্যে, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। ক্রমান্নয়ে আমার নির্বাচনী এলাকা বোয়ালখালীতেও কার্যক্রম শুরু হবে। এছাড়া, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচী হিসেবে সম্প্রতি আহল্লা কড়লডেঙ্গা ও আমুচিয়ায় অন্তর্ভুক্ত হকখালী খালের খনন কাজ উদ্বোধন করা হয়েছে। তাতে, কৃষকরা আগে দুই ফসলী চাষাবাদ করলেও খাল খননের কাজ শেষ হলে আগামীতে তিন ফসলী চাষাবাদ হবে তাতে কৃষকরা লাভবান হবে।

8
এছাড়া সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব সহকারে নিয়েছেন। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বৃদ্ধি করা হবে এবং উপজেলার পূর্ব অঞ্চলের পাহাড়ী এলাকা আহল্লা করলডেঙ্গা, আমুচিয়া ও শ্রীপুর-খরণদ্বীপের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।

গতকাল (২৪ মার্চ) রাতে উপজেলার আমুচিয়া ধোরলা কিশোর লাইব্রেরী একতা সংঘ ও কানুনগোপাড়া পল্লী সমিতির উদ্যোগে পৃথক দু’টি ধর্মীয় আলোচনা সভায় উক্ত কথা বলেন।

ধোরলা কিশোর লাইব্রেরী একতা সংঘ সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, স্থানীয় বিএনপি নেতা আবুল মনছুর চৌধুরী, আবু সিদ্দিক, ইউপি সদস্য আবু জাফর তালুকদার, ইউপি সদস্য পংকজ চন্দ্র, ইউপি সদস্য দিলীপ দাশ, সুজিত দে, মোহরম আলী প্রমুখ।

বিজয় ৭১ এর উদ্দ্যেগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজয় ৭১ এর উদ্দ্যেগে ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ বিকাল ৪ ঘটিকায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমীতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, মুক্তিযোদ্ধাকে জানো শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, উদ্বোধক ছিলেন সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, প্রধান আলোচক ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান এডভোকেট নিলু কান্তি দাশ নীলমনি, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর কে রুবেল, সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাদল চন্দ্র বড়ুয়া, সার্ক মানবধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোমা মুৎস্সুদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা আক্তার চৌধুরী, কেয়া লাহেরী, নিবেদিতা চৌধুরী, দিলীপ সেন, সমীরণ পাল, পূরবী বড়ুয়া। বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নীরস্ত্র মানুষের নৃশংস হামলার পর ২৬শে মার্চ এর প্রথম প্রহরে স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই থেকে দিনটি স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে যথাযথভাবে পালন করছে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় বাঙ্গালী জাতির কাংখিত স্বাধীনতা।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ