আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নোয়াখালী:

নোয়াখালীতে এক ভুয়া ডাক্তারের ২বছরের কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

এনায়েত হোসেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালী বেগমগঞ্জের ল্যাবএইড হাসপাতাল এন্ড  ডায়াগনেস্টিক সেন্টার থেকে হাবিবুর রহমান নামে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদন্ড দেওয়া হয়।  একই সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

দন্ডপ্রাপ্ত  হাবিবুর রহমান (৪৭) রাজবাজী জেলার বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর এলাকার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের পাশে অবস্থিত ল্যাবএইড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান আরো জানান, ভুয়া ডাক্তার রাকিব আহসান নামে নিজেকে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসেনের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের ল্যাব এইড ডায়াগনস্টিক এ জনসাধারণের সাথে প্রতারণা পূর্বক রোগী দেখার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত সহ ল্যাবএইড ডায়াগনষ্টিক নোয়াখালী শাখায় অভিযান চালায়। এ সময় প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃত ভাবে নিজেকে একজন স্বীকৃত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার অপরাধে হাবিবুর রহমানকে 
মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।     
 
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত (ভূয়া ডাক্তার) নিজেকে ডা: রাকিব আহসান ও ডা: মো.রাকিব হাসান শুভ পরিচয় দিলেও তার প্রকৃত নাম হাবিবুর রহমান। গ্রেফতার আসামী নিজেকে এমবিবিএস ও নিউরো মেডিসেনের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে মেডিল্যাব জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ, আলো ডায়াগনষ্টিক সেন্টার, ঈশ্বরদী, পাবনা, কুয়েত প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, বরগুনা, ভোলা ডায়াগনষ্টিক সেন্টার, ভোলা, কমফোর্ট ডায়াগনষ্টিক ল্যাব, বরিশাল সহ দেশের বিভিন্ন সুমানধন্য হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে জনসাধারণের সাথে প্রতারণা পূর্বক রোগী দেখার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আসিফ আল জিনাত,জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা.ফয়সাল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ