ঘুমধুম ও টেকনাফ সীমান্তের ওপারে ফের গোলাগুলির শব্দ, এপারে মানুষের মধ্যে আতঙ্ক।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিয়ানমারে অভ্যন্তরে আরকান রাজ্য চলা সংঘাত থেকে ছোঁড়ে আসা মর্টারশেল ও গুলির শব্দে দিনের পর দিন এপারের সীমান্তবর্তী মানুষের মধ্যেই আতঙ্ক বেড়ে চলছে। ফের ঘুমধুম ও টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এপার কেঁপেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওপারের সংঘাত থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পেরিয়ে এপারে মানুষের বসত ঘরে এসে পড়লো ৪টি গুলি ও ঘুমধুমে পড়ে মর্টারশেল।

এরপর কিছুটা ফায়ার বন্ধ থাকলেও রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ও সকালে ঘুমধুম ও টেকনাফের হোয়াইক্যং ও দমদমিয়া পয়েন্টের ওপারে ফের গোলাগুলির শব্দ এপারে শোনা গেছে।
ঘুমঘুমের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, গত শনিবার মিয়ানমারের ওপার থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল এপারে তুমব্রুে এসে পড়েছে। এরপর রাতে তুমব্রু হিন্দি পাড়ার ওপারে থেমে থেমে গোলাগুলির ফায়ারের শব্দ এপারে ভেসে আসলো। এর আগে গত দু সপ্তাহ জুড়ে ওপারে চলা সংঘাত থেকে এপারে গোলা পড়া ও হতাহতের ঘটনায় কয়েক হাজার মানুষ নিরাপদে সরে গিয়েছিল।পরে কিছুটা পরিবেশ শান্ত দেখা দিলে আবারো মর্টারশেল পড়লে বা গোলাগুলির ঘটনা ঘটলে নতুন করে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা গেছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদে আনোয়ারী বলেন, আজ রোববার সকাল হতে হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের মিয়ানমারের ওপারে তোতার দ্বীপ এলাকায় এক ঘণ্টার মতো গোলাগুলির হয়েছে।সেখানকার ফায়ারের শব্দে এপারে শোনা গেছে।
দমদমিয়া এলাকার বাসিন্দা সৈয়দ নুর বলেন, মিয়ানমার আরকান রাজ্য চলা ফায়ারের শব্দে এপারে দমদমিয়া এলাকায় আমরা শুনতে পেয়েছি। সকাল থেকে এ গোলাগুলির শব্দ ভেসে আসলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ