রাউজানে শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদি জমিতে সবজির চাষ

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:
ব্রকোলি সবুজ ফুলকপি তুলার কাজে ব্যস্ত শিক্ষার্থীদের, কেউ মরিচ গাছে পানি দিচ্ছেন, আবার কেউ টমেটো গাছগুলো পরিচর্যা করছেন। কেউ মুলা তুলে অন্যত্র রাখছেন। এমন দৃশ্যের দেখা গেল রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের পুষ্টিবাগানে। ভালো ফলনে আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় পৌর মেয়র। জানা যায়, রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে অবস্থিত ব্যারিস্টার সুরেশ বিদ্যায়নের তিন শতক অনাবাদি জমিতে পুষ্টিবাগান করা হয়।
গত মঙ্গলবার দুপুরে পুষ্টিবাগান পরিদর্শনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদি জমিতে সবুজ ফলকপি, বাধাকপি, মরিচ, মুলা, পিয়াজ, বেগুন, লাল শাক, কপি শাক, পুঁই শাক, সরিষার চাষাবাদ করা হয়। এছাড়া গাদা ও সূর্যমুখী ফুলের চারা লাগানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী মাকনুন কাসফিয়া বলেন, আমরা পুষ্টিবাগানে নিয়মিত পানি দিই, পরিচর্যা করি। এখন ফলন দেখে আমাদের খুব ভালো লাগছে। ধ্রæব রাজ নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের হাতে লাগানো চারাগুলো ফলন দিচ্ছে। এখন আমি বাড়িতেও সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ পুষ্টিবাগানে বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক বিশু কুমার চৌধুরী। পুষ্টিবাগানে উৎপাদিত ফসল দ্বারা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের তাদের দৈনন্দিন চািহদা মেটাচ্ছে বলে জানিয়েছেন পুষ্টিবাগান সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ। পুষ্টিবাগান পরিদর্শন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। পুষ্টিবাগানের সবুজ ফুলকপিসহ অন্যান্য শাক-সবজি দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র কঠোর নির্দেশনা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। পুষ্টিবাগান দ্বারা এমপির নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে অন্যদিকে শিক্ষা পুষ্টিগুন সম্পর্কিত বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে পারছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিবাগান করা গেলে খাদ্যচাহিদা পুরণের পাশাপাশি বিক্রি করা সম্ভব হবে।’
রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, রাউজান কৃষি স¤প্রসারণ অধিপ্তরের আওতায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান করতে আমরা সহযোগিতা প্রদান করছি। সার-বীজ প্রদানের পাশাপাশি পরামর্শসহ সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি আরও বলেন, শিক্ষা প্রডিষ্ঠানের পুষ্টিবাগান দেখে শিক্ষার্থীরা উদ্দ্ধ হচ্ছে। ’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ