আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ মার্চ বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,
মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন,মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষ মোঃ বেলায়েত হোসেন মিয়া,ইউপি চেয়ারম্যান গন ও উপজেলা প্রশাসনিক দপ্তরের প্রধানগণ।
উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান
আগামী ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে করণীয় বিষয় প্রস্তুতিমূলক সভায় উপস্থাপন করেন

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে নীলভিটা টোলপ্লাজায় সড়কে ধস, ঝুঁকিতে যানবাহন ও পথচারী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নীলভিটা টোলপ্লাজা এলাকায় অতিবর্ষনে সড়কের নীচের মাটি সরে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। ব্যস্ত এই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে হঠাৎ করে সড়কের একাংশ নিচের দিকে দেবে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে অন্যাংশে চলাচল করছেন হাজারো যানবাহন ও পথচারী। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামান জানান,
কয়েকদিন ধরে সড়কের নীচের অংশ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। বর্তমানে সেখানে রাস্তার নীচে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সড়ক কাঁপতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চালক ও সাধারণ মানুষের মাঝে।
সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। দুর্ঘটনা রোধে
অবিলম্বে সড়ক সংস্কার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই এই ধসের সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজার হাজার যানবাহন চলাচল করে। ফলে সামান্য অসতর্কতায় বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় পথচারী ও পরিবহন চালকরা জানান, রাতের বেলায় ধসে যাওয়া অংশটি স্পষ্টভাবে দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। অনেক মোটরসাইকেল ও ছোট যানবাহন চালক অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলেও জানা গেছে।

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম  হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। 

‎এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে  এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের  জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷ পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি।

আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।    সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ  আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ