আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অদ্য ৭ মার্চ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভা চট্টগ্রাম আইনজীবী ভবনে বেগম রোকেয়া পদ প্রাপ্ত, চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি, মানবাধিকার নেত্রী, সংগঠনের সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুনাহার বেগমের সভাপতিত্বে ও এডভোকেট কাজী এম এখতেয়ার রহমান রোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট লুৎফুন্নাহার, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট প্রদীপ দাশ, হুমায়ুন কবির মাসুদ, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, এডভোকেট নুরুল আবসার গাজী, এডভোকেট সমিউল আলম, এডভোকেট মোসলেহ উদ্দিন চৌধুরী, এডভোকেট বিশ্বজিৎ বড়–য়া, এডভোকেট কেশব কুমার আচার্য্য, এডভোকেট মুহাম্মদ রফিকুল আলম, জাওয়াদ আলী চৌধুরী, একরাম বাবুল প্রমুখ। সংগঠনের সভাপতি বক্তব্যে বলেন-আজ সমগ্র বিশ্বে মানবাধিকারের চরম লক্সঘন হচ্ছে। ফিলিস্তিনে নির্বিচারে শিশু এবং নারী সহ জনগণকে হত্যা করা হচ্ছে। মিয়ানমারেও নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, তাই মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের নতুন কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকারের সোচ্চার ভূমিকা পালন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ