আজঃ সোমবার ২৫ মে, ২০২৬

পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা।

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ ১১ মার্চ ২০২৪ খ্রি. নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশি ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্ত করণীয়, পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, আমদানীকারক, পাইকারি ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার মহোদয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান। তিনি বলেন রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং মহিলা ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সভায় পুলিশ কমিশনার মহোদয় আহ্বান জানান।যান চলাচল স্বাভাবিক রাখতে রমজান মাসে বড় দোকানের সামনে কোন প্রকার ভাসমান দোকান না রাখার জন্য এবং দোকানের মুখ পরিষ্কার রাখার জন্য সভায় পুলিশ কমিশনার মহোদয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সভায় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে আলোচনা হয় এবং অতি প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার জন্য পুলিশ কমিশনার মহোদয় অনুরোধ জানান। তিনি আরও বলেন সিএমপি সারা বছর নগরবাসীকে সেবা দিয়ে আসছে। পবিত্র রমজান মাসে এ সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে আমরা স্বস্তি দিতে চাই। পরিশেষে তিনি একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৩ মে) মধ্য রাতে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন, তারাবো পৌরসভার তেতলাবো এলাকার মোস্তফার ছেলে সুলতান, গোলজারের ছেলে নয়ন এবং সাইদুল ইসলামের ছেলে রাজ রায়হান রাব্বি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ রবিবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শার্শায় ৪ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের শার্শা পল্লীতে ৪ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত আলম গাজী যশোর জেলার শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের জহর গাজীর ছেলে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানার মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৭, তারিখ- ২৩ মে ২০২৬। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) সকালে স্বরুপদাহ গ্রামের আল আমিন ও সাথী দম্পতির ৪ বছরের কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে “কাঠি ভাজা” খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি টংঘরে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও নির্যাতনের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

শিশুটির দাদি জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও পরে এলাকাজুড়ে ঘটনাটি ছড়িয়ে পড়লে তারা থানায় অভিযোগ করেন।বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে রয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার পরপরই মামলা গ্রহণ ও অভিযুক্ত আসামী আলম গাজীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”#

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ