আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

জোহরা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণে-সাবেক মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন

প্রেস রিলিজ

মানুষের কল্যাণে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগরীর আগ্রাবাদে জোহরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১১ ই মার্চ সকালে আগ্রাবাদস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আকসার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চসিকের সাবেক সফল মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন ২৪নং উত্তর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়া, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। সাবেক ছাত্রনেতা মোঃ সোহেলের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আবদুস সামাদ, প্রফেসর আবদুল বারেক, আলহাজ্ব শওকত আলী, মাঈনুল হক সাগর, আবদুল হক মজুমদার, মোঃ শামসুদ্দীন, মহিলা আওয়ামীলীগ নেত্রী চেমন আরা, মফিজ আলম, ক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন, মহানগর যুবলীগের সাংগাঠনিক সম্পাদক দিদারুল আলম তুষার প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সমাজের দরিদ্র মানুষের জন্য কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এরকম সেবামুলক কাজ সত্যি প্রশংসার। তিনি জোহরা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও জানান।তিনি বলেন পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামর্থ্যবানদের দায়িত্ব পড়ে। তিনি বলেন সমাজের দরিদ্র মানুষদের নাগরিক সুবিধা ও সুন্দর জীবন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ